Friday, November 8, 2019

মীলাদুন্নবীর ইতিহাস

মীলাদ ও মীলাদুন্নবীর ইতিহাস

মীলাদুন্নবী তথা রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্ম উৎসব।
মীলাদ, শবে বরাত ও মীলাদুন্নবী কেন বিদআত?
রসুলুল্লাহ সঃ  মাক্কায় যে ঘরে ভূমিষ্ট হয়েছিলেন সেই ঘরটির যিয়ারত ও সেখানে দু'আ করার প্রথা সর্বপ্রথম চালু করেন বাদশাহ হারুনুর রশিদের মা খায়যুরান বিবি (মৃত্যু ১৭৩ হিজরী ৭৮৯ ঈসায়ী)।
 পরবর্তীকালে ১২ই রবিউল আউয়ালকে আল্লাহর নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্ম ও মৃত্যু দিবস
ধরে নিয়ে তীর্থ যাত্রীগণ ঐ ঘরে এসে দুআ করা ছাড়াও বারকাতের আশায় ভূমিষ্ট হওয়ার স্থানটি স্পর্শ ও চুম্বন করতাে- (ইবনু জুবায়ের ১১৪, ৬৩ পৃঃ ও আল-বালুনী
৩৪ পৃঃ)।
এখানে ব্যক্তিগত যিয়ারত ছাড়াও একটি উৎসব অনুষ্ঠিত হতাে। তা ইবনু জুবাইরের (মৃত্যু ৬১৪ হিঃ) গ্রন্থের ১১৪ ও ১১৫ পৃষ্ঠায় প্রথম জানা যায়।
অতঃপর হিজরীয় চতুর্থ শতকে উবাইদ নামে এক ইয়াহুদী ইসলাম গ্রহণ করে। তার নাম রাখা হয় উবাইদুল্লাহ। তিনি নিজেকে ফাতিমাহ (রাঃ)-এর
সম্ভ্রান্ত বংশধর বলে দাবী করেন এবং মাহদী উপাধি ধারণ করেন। এরই প্রপৌত্র (পৌত্রের ছেলে) মুয়ি লিদীনিল্লাহ ইয়াহুদী ও খৃষ্টানদের জন্মবার্ষিকীর অনুকরণে ছয় রকম জন্মবার্ষিকী ইসলামে আমদানী করেন। এবং মিশরের ফাতিমী শিয়া শাসকরা মুসলিমদের মধ্যে জন্মবার্ষিকী পালনের রীতি চালু করেন। এই ফাতিমী শিয়া খিলাফতের প্রতিষ্ঠাতা আবু মুহাম্মাদ উবাইদুল্লাহ ইবনু মায়মূন প্রথমে ইয়াহুদী ছিলেন- (আল বিদায়াহ আননিহাইয়া একাদশ ১৭২ পৃষ্ঠা)।
কারাে মতে তিনি ছিলেন অগ্নিপূজারী- (মাকরিজীর আল খুজাত আল আসার ১ম খণ্ড ৪৮ পৃষ্ঠা)।
 ইতিহাস থেকে জানা যায় যে, মিশরের ফিরআউন জন্মোৎসব পালন করতেন। (ফাতা-শুয়া নায়রিয়্যাহ ১ম খণ্ড, ১৯৯ পৃঃ)।
ফিরআউন ছিল ইয়াহুদী। তারপর ঐ ইয়াহুদী রীতি
খৃষ্টানদের মধ্যেও সংক্রামিত হয়। ফলে তারা তাদের নাৰী ঈসা (আঃ)-এর জন্মবার্ষিকী ক্রিসমাস ডে’ পালন করতে থাকে। মুসলিমদের মাঝে এই জন্মবার্ষিকী রীতি চালু হওয়ার একশ তিন বছর পর অর্থাৎ ৪৬৫ হিজরীতে আফজাল ইবনু আমীরুল জাইশ মিশরের ক্ষমতা দখল করে রসূল সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম, আলী (রাঃ), ফাতিমাহ (রাঃ), হাসান
(রাঃ), হােসেন (রাঃ)-এর নামে সহ প্রচলিত ছয়টি জন্মবার্ষিকী পালনের রীতি বাতিল করে দেন- (মিশরের মুফতী শায়খ মুহাম্মাদ রচিত আহসানউল কালাম ফী মাইয়্যাতা আল্লাকু বিস সুন্নাতি অল বিদআতী মিনাল আহকাম, ৪৪-৪৫ পৃষ্ঠা বরাতে তাম্মি উলিল আবসা-রা ইলা কামা সিদ্দিন আমা ফিল বিদায়ী মিনাল আখতার, ২৩০ পৃষ্ঠা)।
এরপর ত্রিশ বছর বন্ধ থাকার পর ফাতিমী শিয়া খলিফা আমির বি-আহকা- মিল্লা-হ পুনরায় এই প্রথা
চালু করেন। তখন থেকেই জন্মবার্ষিকী পালনের রীতি চালু হয়ে এখনও চলছে। (ঐ ২৩০-২৩১ পৃষ্ঠা ।

যাঝাকাল্লহুখইরন এর অর্থ কি?

ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ (যাঝাকাল্লহুখইরন)-এর অর্থ কি আপনি জানেন?
.
ﻋﻦ ﺃﺳﺎﻣﺔ ﺑﻦ ﺯﻳﺪ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ( ﻣَﻦْ ﺻُﻨِﻊَ ﺇِﻟَﻴْﻪِ ﻣَﻌْﺮُﻭﻑٌ ﻓَﻘَﺎﻝَ ﻟِﻔَﺎﻋِﻠِﻪِ : ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ . ﻓَﻘَﺪْ ﺃَﺑْﻠَﻎَ ﻓِﻲ ﺍﻟﺜَّﻨَﺎﺀِ ) .
ﺭﻭﺍﻩ ” ﺍﻟﺘﺮﻣﺬﻱ ” ﻭﺍﻟﻨﺴﺎﺋﻲ ﻓﻲ ” ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻜﺒﺮﻯ ”

উসামা ইবনে যায়েদ রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত; রসূলুল্লহ সঃ বলেছেনঃ
যে ব্যক্তি কিছু উপকার করে এবং এর (উপকারের) জবাবে সে যেন উপকারীকে
বলে ' যাঝাকাল্লহুখইরন '[আল্লহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দিন],(তাহলে) সে পুরোপুরি তার প্রশংসা ও প্রতিবদল দিতে পারল।
►বুখারী,হাঃ৩৩৬;তিরমিযী,হাঃ২০৩৫; যখন কেউ ' জাযাক আল্লাহু খাইরান ' [বুখারী,হাঃ ৩৩৬; তিরমিযী,হাঃ২০৩৫] - বলে এর জবাবেঃ 'ওয়া আনতুম ফা জাযাকুম আল্লাহ খাইরান ' (এবং আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন) [সহীহ ইবনে হিব্বান,হাঃ৬২৩১;সহীহ তাহক্বীক আলবানী] বলতে হয়।ইবনে হিববান, হাদীস : ৩৪১৩- সহীহসুনানে আবু দাউদ ১৬৭২, নাসায়ী- ২৫৬৬ ;আল আদাবুল মুফরাদ লিলবুখারী ২১৬- সহীহ।

ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ” ﺇِﺫَﺍ ﻗَﺎﻝَ ﺍﻟﺮَّﺟُﻞُ ﻟِﺄَﺧِﻴﻪِ : ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ، ﻓَﻘَﺪْ ﺃَﺑْﻠَﻎَ ﻓِﻲ ﺍﻟﺜَّﻨَﺎﺀِ ”
অর্থঃ হযরত আবু হুরায়রা (রাযি.) বলেন, রসূল সঃ বলেছেন, কেউ যখন তার ভাইকে বলে, “যাঝাকাল্লহুখইরন” তাহলে সে তার ভূয়সী প্রশংসা করল।

ﻗﺎﻝ ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ : ﻟَﻮْ ﻳَﻌْﻠَﻢُ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻣَﺎ ﻟَﻪُ ﻓِﻲ ﻗَﻮْﻟِﻪِ ﻟِﺄَﺧِﻴﻪِ : ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ، ﻟَﺄَﻛْﺜَﺮَ ﻣِﻨْﻬَﺎ ﺑَﻌْﻀُﻜُﻢْ ﻟِﺒَﻌْﺾٍ . ( ﺍﻟﻤﺼﻨﻒ ﻻﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ )
হযরত ঊমর (রাযি.) বলেন, তোমাদের কারো যদি জানা থাকত যে, তার অপর ভাইকে “যাঝাকাল্লহুখইরন” বলার মধ্যে তার জন্য কি রয়েছে! তাহলে তোমরা একে অপরের জন্য তা বেশি করে বলতে।
.
শুধু যাঝাকাল্লহ/যাজাকাল্লাহ বলার দ্বারা না সুন্নাহ আদায় হয়, না দুয়া পূর্ণাংগ হয়। কারণ যাঝাকাল্লহ এর অর্থ হচ্ছে "আল্লহ আপনাকে বিনিময় দান করুন"! এতে কল্যাণ এর অর্থ স্পষ্ট নয়। হতে পারে কল্যাণ কামনা করে দুয়া অথবা অকল্যাণ। সুতরাং অসম্পূর্ণ দুয়া না করে উচিত পূর্ণ দুয়াটা করা। "যাঝাকাল্লহুখইরন "
.
"যাঝা" শব্দের অর্থ প্রতিদান/বিনিময়। আর "খইর" অর্থ কল্যাণ/উত্তম। বাক্যের অর্থ- আল্লহ আপনার উত্তম প্রতিদান দান করুন। সারমর্ম হচ্ছে, আমি আল্লহর কাছে দুয়া করছি, যেন আল্হ আপনাকে অধিক কল্যাণ দান করেন।
কোন এক রেওয়ায়েতে সাহাবাদের কারো থেকে এমন দেখেছিলাম 'জযা ঝাকাল্লহুল খইর'... তবে "আল খইর'' এর বদলে নাকেরাহ রাখাই ভালো। অর্থাৎ যাঝাকাল্লহুখইরন। কারণ "খইরন'' বললে ব্যাপক অর্থ বোঝায়। একবার শায়খ বিন বাজ রহ. কে কেও বলেছিল
''যাঝাকাল্লহু আলফা খইর"! (এক হাজার কল্যাণ দান করুন) তিনি বললেন "ইয়া আখী! যাঝাকাল্লহু আলফা খইর" না বলে "যাঝাকাল্লহুখইরন" ই বলো।
কারণ নাকেরাহ ব্যাপক অর্থ নির্দেশ করে। সুতরাং তোমার এক হাজার কল্যাণ এর চেয়ে "খইরন" বললে মিলিয়ন, বিলিয়ন কল্যাণকেও শামিল করবে। তুমি সংখ্যা উল্লেখ করে এটাকে সীমাবদ্ধ করে ফেলেছ। অথচ আল্লহর প্রতিদান তো অসীম!
{বিঃদ্রঃ যাঝাক আল্লহু খইরন -এর পরিবর্তে '' যাঝাক/জাযাক '' বা '' জাযাকাল্লাহ '' বলা ঠিক নয়;আর এর উত্তর 'ওয়া ইয়াকুম ' বলাও সহীহ হাদিস সম্মত নয়;}
( যাঝাক আল্লহু খইরন/ যাঝাকাল্লহুখইরন ) প্রশ্ন হল, এই বাক্যটির অর্থ কি?
আসুন জেনে নেই বাক্যটির অর্থ। এর বেশ সুন্দর কয়েকটি অর্থ রয়েছে।

১।ﺧﻴﺮ ( খইর) শব্দটি সে সমস্ত বিষয় বুঝায় যা আল্লহর নিকট প্রিয়।তাই “খইর” শব্দের মাধ্যমে আপনার জন্য সবরকমের কল্যাণ কামনা করা হল। .
২।“যাঝাকাল্লহুখইরন” অর্থঃ আল্লহ আপনাকে জান্নাত এবং জান্নাতে তাঁর দিদার দ্বারা সৌভাগ্যবান করুন।
৩।“যাঝাকাল্লহুখইরন” অর্থঃ আল্লহ আপনাকে কাফিরদের স্থান জাহান্নাম থেকে হেফাজত করুন। .
৪।“যাঝাকাল্লহুখইরন” অর্থঃ আল্লহ যেন আপনাকে সিরাতে মুস্তাক্বিম তথা সরল পথে পরিচালিত করেন।
৫।“যাঝাকাল্লহুখইরন” অর্থঃ আল্লহ যেন আপনার উপর কোন অভিশপ্ত শয়তানকে চাপিয়ে না দেন।
৬।“যাঝাকাল্লহুখইরন” অর্থঃ আল্লহ যেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করেন। .
৭।“যাঝাকাল্লহুখইরন” অর্থঃ শেষ দিবস পর্যন্ত আল্লহ যেন আপনাকে মাতা-পিতার প্রতি সদ্ব্যবহারকারী করেন।
৮।“যাঝাকাল্লহুখইরন” অর্থঃ আল্লহ যেন আপনাকে রাসূলের সুন্নাতের অনুসারী করেন। .
৯।“যাঝাকাল্লহুখইরন” অর্থঃ আল্লহ আপনাকে নেক সন্তান দান করুন। .
১০।“যাঝাকাল্লহুখইরন” আল্লহ আপনাকে সবরকম কল্যাণ দান করুন।

. . এর আরো অসংখ্য অর্থ রয়েছে।কেননা খইর (ﺧﻴﺮ)
আল্লহর নিকট অগুনিত। যা গণনা করা অসম্ভব। তবে আমরা বাক্যটির শাব্দিক অর্থ করি, “আল্লহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন” বলে।

"যাঝাকাল্লহু খইরন" এর উত্তরে কি বলবো ?
আল্লহর রসূল সঃ বলেছেন,
যদি কারো উপকার করে এবং এর জন্য সে যদি তাকে "যাঝাকাল্লহু খইরন" ( ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠﻪُ ﺧَﻴﺮً )” বলে তাহলে সে যেনো তাঁর প্রতি সর্বোচ্চ ধন্যবাদ জ্ঞাপন করলো”
(বর্ণনায়ঃ আল-তিরমিযী,২০৩৫; শাইখ আলবানী সহীহ আল তিরমিযীতে হাদিসটিকে সহীহ বলেছেন)।
যেটা বলা সুন্নাহঃ পুরুষদের ধন্যবাদ দেওয়ার জন্য বলা "যাঝাকাল্লহু খইরন" ( ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠﻪُ ﺧَﻴﺮً )” এবং মহিলাদের জন্য বলা "যাঝাকিল্লহু খইরন" ( ﺟَﺰَﺍﻙِ ﺍﻟﻠﻪُ ﺧَﻴﺮًﺍ )”
কিন্তু আমরা দেখি অনেকে শুধু বলে “জাযাকাল্লাহ” অথবা শুধু “জাযাক” অথবা শুধু “JZK”- এগুলো ব্যবহারের জন্য আমরা মোটেই পরামর্শ দিই না। কাজেই এগুলোর পরিবর্তে সুন্নাহের উপর আমল করা উচিত এবং সংক্ষেপ করাকে পরিহার করা উচিত। যারা "যাঝাকাল্লহু খইরন" বলে তাদের প্রতি সর্বোত্তম জবাব কোনটি?

উছাইদ ইবনে হাদাইর রদিয়াল্লহু’আনহু রছুলুল্লহ ছল্লাল্লহু’আলাইহিওয়াছল্লামকে বললেনঃ
“হে আল্লহর রসূল, যাঝাকাল্লহু খইরন!” তখন রসূল ছল্লাল্লহু’আলাইহিওয়াছল্লাম বললেনঃ “ওয়া আনতুম ফা-জাঝাকুমুল্লহু খইরন ( ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ)” (অর্থঃ তোমাদেরকেও আল্লহ উত্তম প্রতিদান দিন)
(শাইখ আলবানী আল-সহীহার ৩০৯৬ নং হাদিসে একে সহীহ বলেছেন, আল- তা’লিকাতুল হিসান আল সহীহ ইবনে হিব্বান ৬২৩১) আরো দেখা যেতে পারেঃ (নাসাই কুবরা ৮০২৪ ইবনে হিববান ৭২৭৭  মুসতাদরাক হাকিম ৪/৭৯)


হাদিসে এমন কোনো প্রমাণ নেই যেখানে নাবী সঃ “ওয়া ইয়াকুম (ﻭﺇﻳﺎﻛﻢ )” (অর্থঃ তোমার প্রতিও দয়া হোক) বলে জবাব দিয়েছেন। কাজেই সঠিক সুন্নাহর অনুসরণ করাই উত্তম—যার জবাব হলোঃ “ওয়া আনতুম ফা-যাঝাকুমুল্লহু খইরন ( ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ)”।
আল্লহই সবচেয়ে ভালো জানেন।

Thursday, November 7, 2019

যুলুমের ভয়াবহ পরিণাম ও বাঁচার উপায়

🔘🔘🔘 যুলুমের ভয়াবহ পরিণাম ও বাঁচার উপায় 🔘🔘🔘
যুলম শব্দটি আরবী। বাংলায় এর অর্থ অত্যাচার করা, অবিচার করা, নির্যাতন করা বা সীমা অতিক্রম করা। অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা, কারো চরিত্র হনন করা, কারো অধিকার থেকে বঞ্চিত করা, কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা, মিথ্যা সাক্ষ্য প্রমাণ করার ব্যবস্থা করা, মিথ্যা মামলা দেয়া, কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা, কারো জমি দখল করা, অন্যায়ভাবে চাকরীচ্যুত করাসহ ইত্যাদি কাজ যুলুমের অন্তর্ভুক্ত।
যুলম এমন একটি ভয়ানক বিষয় যে, আল্লাহ তা‘আলা যালেমকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটি একটি জঘন্য অপরাধ, মানবতাবিরোধী কাজ, গুরুতর পাপকাজ। কোন ইমানদার ব্যক্তি কারো উপর যুলম করতে পারে না। যুলুমের কারণে দুনিয়া এবং আখেরাতে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে। আল্লাহ তা‘আলা বলেন,
﴿فَقَدۡ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسۡتَطِيعُونَ صَرۡفٗا وَلَا نَصۡرٗاۚ وَمَن يَظۡلِم مِّنكُمۡ نُذِقۡهُ عَذَابٗا كَبِيرٗا ١٩﴾ [الفرقان:19]
‘অতঃপর তোমরা যা বল তারা তা মিথ্যা বলেছে। অতএব তোমরা আযাব ফেরাতে পারবে না এবং কোন সাহায্যও করতে পারবে না। আর তোমাদের মধ্যে যে যুলম করবে তাকে আমি মহাআযাব আস্বাদন করাব।’ [সূরা আল-ফুরকান-১৯]
আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন দিকে যুলুম এমনভাবে ব্যাপকতা লাভ করেছে, যা থেকে উত্তরণ হওয়া খুবই জরুরী।
• যুলুমের কারণে দুনিয়াতে যেসব ভয়াবহ পরিণামের সম্মুখীন হতে হবে তাহলো:
ক) যুলুমের কারণে ব্যাপক বিপর্যয় দেখা দিবে। এ বিপর্যয় কোন বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির উপর আসবে না, বরং সকলেই এর ভুক্তভোগী হবে।
আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَٱتَّقُواْ فِتۡنَةٗ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةٗۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ٢٥﴾ [الأنفال: 25]
‘আর তোমরা ভয় কর ফিতনাকে যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু যালিমদের উপরই আপতিত হবে না। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।’ [সূরা আনফাল -২৫]
খ) যালেমদের জন্য যন্ত্রণাদায়ক মৃত্যু অপেক্ষা করছে।
আল্লাহ্ বলেন,
﴿وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمۡ يُوحَ إِلَيۡهِ شَيۡءٞ وَمَن قَالَ سَأُنزِلُ مِثۡلَ مَآ أَنزَلَ ٱللَّهُۗ وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِي غَمَرَٰتِ ٱلۡمَوۡتِ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓاْ أَيۡدِيهِمۡ أَخۡرِجُوٓاْ أَنفُسَكُمُۖ ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ وَكُنتُمۡ عَنۡ ءَايَٰتِهِۦ تَسۡتَكۡبِرُونَ﴾ [الأنعام: 93]
‘আর যদি তুমি দেখতে, যখন যালিমরা মৃত্যু কষ্টে থাকে, এমতাবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে (তারা বলে), ‘তোমাদের জান বের কর। আজ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে লাঞ্ছনার আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে।’ [সূরা আল-আন‘আম:৯৩]
গ) যুলুমের কারণে জাতির সফলতা আসে না ।
আল্লাহ তা‘আলা বলেন,
﴿إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ ٢١﴾ [الأنعام: 21]
নিশ্চয় যালিমরা সফলকাম হয় না। [সূরা আন‘আম-২১]
অনুরূপভাবে আরও এসেছে,
﴿وَعَنَتِ ٱلۡوُجُوهُ لِلۡحَيِّ ٱلۡقَيُّومِۖ وَقَدۡ خَابَ مَنۡ حَمَلَ ظُلۡمٗا﴾ [طه: 111]
‘আর চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে। আর সে অবশ্যই ব্যর্থ হবে যে যু্লম বহন করবে।’ [সূরা ত্বা-হা:১১১]
ঘ) সমাজ ও রাষ্ট্রে যখন যুলুম চলতে তাকে তখন আল্লাহর নেয়ামত সংকুচিত হয়ে যায়।
অন্য আয়াতে এসেছে,
﴿فَبِظُلۡمٖ مِّنَ ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ طَيِّبَٰتٍ أُحِلَّتۡ لَهُمۡ وَبِصَدِّهِمۡ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرٗا ١٦٠﴾ [النساء: 160]
‘সুতরাং ইয়াহূদীদের যুলমের কারণে আমি তাদের উপর উত্তম খাবারগুলো হারাম করেছিলাম, যা তাদের জন্য হালাল করা হয়েছিল এবং আল্লাহর রাস্তা থেকে অনেককে তাদের বাধা প্রদানের কারণে।’ [সূরা আন-নিসা:১৬]
ঙ) যালেমদের জন্য দুনিয়াতে বিভিন্ন শাস্তির ব্যবস্থা রয়েছে।
আল্লাহ তা‘আলা বলেন,
﴿فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦٓ أَنجَيۡنَا ٱلَّذِينَ يَنۡهَوۡنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذۡنَا ٱلَّذِينَ ظَلَمُواْ بِعَذَابِۢ بَ‍ِٔيسِۢ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ١٦٥﴾ [الأعراف:165]
‘অতঃপর যে উপদেশ তাদেরকে দেয়া হয়েছিল, যখন তারা তা ভুলে গেল তখন আমি মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে। আর যারা যুলম করেছে তাদেরকে কঠিন আযাব দ্বারা পাকড়াও করলাম। কারণ, তারা পাপাচার করত।’ [সূরা আল-আ‘রাফ -১৬৫]
চ) যালিমের শক্তি যতই শক্তিশালী হোক না কেন তার পরাজয় অবশ্যম্ভাবী।
আল্লাহ বলেন,
﴿ فَقُطِعَ دَابِرُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ ظَلَمُواْۚ ﴾ [الأنعام:45]
‘অতএব যালিম সম্প্রদায়ের মূল কেটে ফেলা হল।’ [সূরা আল-আন‘আম:৪৫]
• দুনিয়ার পাশাপাশি আখেরাতেও যুলুমের কারণে যেসব ভয়াবহ অবস্থা হবে তাহলো:
ক) আল্লাহ তা‘আলা যালেমদেরকে আখেরাতে ভয়ানক শাস্তি দিবেন।
সূরা বুরুজের ১০ নং আয়াতে আল্লাহ তা‘আলা বলেন,
﴿ إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ ١٠﴾ [البروج:10]
নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে নির্যাতন করে, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব।’’
সূরা ফুরকানের ৩৭ নং আয়াতে বলা হয়েছে,
﴿ وَأَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمٗا ٣٧﴾ [الفرقان:37]
‘‘আর আমরা যালেমদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করেছি’’।
খ) যালেমের জন্য কিয়ামতের দিন বিরাট মুসিবত রয়েছে, তার জন্য শুধু অন্ধকার আর অন্ধকার ।
ইমাম বুখারী ও মুসলিম (রহ.) আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ»
অর্থ: যুলুম-অত্যাচার যালিমের জন্য অন্ধকারের কারণ হবে। অর্থাৎ হাশরের ময়দানে যালিমের চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার থাকবে। [বুখারী:২৪৪৭; মুসলিম:২৫৭৮]
গ) যুলুম করে সাময়িক আনন্দ, কোন প্রাচুর্য বা কোন পদোন্নতি হলে ও যালেমের মত হতভাগা আর কেহ নেই।
عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : «أَتَدْرُونَ مَنِ الْمُفْلِسُ» ؟ قَالُوا : الْمُفْلِسُ فِينَا يَا رَسُولَ اللَّهِ مَنْ لاَ دِرْهَمَ لَهُ ، وَلاَ مَتَاعَ لَهُ ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الْمُفْلِسُ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَتِهِ وَصِيَامِهِ وَزَكَاتِهِ ، فَيَأْتِي وَقَدْ شَتَمَ هَذَا ، وَأَكَلَ مَالَ هَذَا ، وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا ، فَيَقْعُدُ ، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُعْطِيَ مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ ، فَطُرِحَ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ».
আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কি জান গরীব কে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হলো গরীব লোক। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সে হলো গরীব যে, কিয়ামতের দিন নামায, রোযা ও যাকাত নিয়ে আসবে অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে, সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজেই এসব নির্যাতিত ব্যক্তিদেরকে সেদিন তার নেক আমল নামা দিয়ে দেয়া হবে। এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। [তিরমিযী:২৪১৮]
ঘ) যে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত বা দুনিয়া উপার্জন করার জন্য কারো উপর যুলুম করলো কিয়ামতের দিন সে হবে নিকৃষ্ট ব্যক্তি।
ইবনে মাজাহ আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন,
কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে সে হবে সর্বাধিক নিকৃষ্ট যে নিজের আখেরাতকে অন্যের দুনিয়ার কারণে ধ্বংস করে দিয়েছে।
ঙ) আখেরাতে যালেমের ভাল আমল ছিনিয়ে নেয়া হবে ।
আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
যদি কোন ব্যক্তি কারো মানহানি বা অন্যকোন বিষয়ে অত্যাচার করে তাহলে সে যেন জীবিত থাকতেই তা ক্ষমা চেয়ে নেয় অথবা অত্যাচার পরিমাণ বিনিময় পরিশোধ করে দেয়। কেননা সে দিন (কিয়ামত) তার নিকট কোন দীনার ও দিরহাম কিছুই থাকবেনা। যদি তার ভাল কোন আমল থাকে তাহলে অত্যাচার অনুপাতে তার থেকে ভাল আমল ছিনিয়ে নেয়া হবে। আর যদি কোন নেক আমল না থাকে অত্যাচারিত ব্যক্তির পাপকে এনে তার উপর চাপিয়ে দেয়া হবে। [সহীহ ইবন হিব্বান:৭৩৬১]
আবু মূসা আল -আশ‘আরী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স.) বলেছেন,
নিশ্চয়ই আল্লাহ তা‘আলা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন। অবশেষে তাকে এমনভাবে পাকড়াও করেন যে, সে আর ছুটে যেতে পারে না। [বাইহাকী: ৬/৯৪]
যুলুম থেকে বাঁচার উপায়
ক) যুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে।
আল্লাহ তা‘আলা মহাপরাক্রমশালী এবং যালিমের যুলুম থেকে তিনিই একমাত্র রক্ষাকারী। এজন্য বেশী বেশী আল্লাহর নিকট ধর্না দিতে হবে । আল্লাহ বলেন,
﴿ وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِيٓ أَسۡتَجِبۡ لَكُمۡۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِي سَيَدۡخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ ٦٠ ﴾ [غافر:60]
তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দিব, যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরে জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে।’ [আল-মু‘মিন-৬০]
অন্য আয়াতে এসেছে,
﴿ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ﴾ [البقرة:186]
আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুত: আমি রয়েছি সন্নিকটে। [আল-বাকারাহ: ১৮৬]
খ) যুলুম থেকে বাঁচার জন্য ধৈর্যধারণ করতে হবে ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ « مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ خَامَةِ الزَّرْعِ ، يَفِىءُ وَرَقُهُ مِنْ حَيْثُ أَتَتْهَا الرِّيحُ تُكَفِّئُهَا ، فَإِذَا سَكَنَتِ اعْتَدَلَتْ ، وَكَذَلِكَ الْمُؤْمِنُ يُكَفَّأُ بِالْبَلاَءِ ، وَمَثَلُ الْكَافِرِ كَمَثَلِ الأَرْزَةِ صَمَّاءَ مُعْتَدِلَةً حَتَّى يَقْصِمَهَا اللَّهُ إِذَا شَاءَ»
‘‘‌ঈমানদার ব্যক্তির উদাহরণ শস্যের নরম ডগার ন্যায়, বাতাস যে দিকেই বয়ে চলে, সেদিকেই তার পত্র-পল্লব ঝুঁকে পড়ে। বাতাস যখন থেমে যায়, সেও স্থির হয়ে দাঁড়ায়। ইমানদারগণ বালা-মুসিবত দ্বারা এভাবেই পরীক্ষিত হন। কাফেরদের উদাহরণ দেবদারু (শক্ত পাইন) বৃক্ষের ন্যায়, যা একেবারেই কঠিন ও সোজা হয়। আল্লাহ যখন ইচ্ছা করেন, তা মূলসহ উপড়ে ফেলেন।’’ [বুখারী: ৭৪৬৬]
শস্যের শিকড় মাটি আঁকড়ে ধরে। তার সাথে একাকার হয়ে যায়। যদিও বাতাস শস্যকে এদিক-সেদিক দোলায়মান রাখে। কিন্তু ছুঁড়ে মারতে, টুকরা করতে বা নীচে ফেলে দিতে পারে না। তদ্রূপ মুসিবত যদিও মুমিনকে ক্লান্ত, ঘর্মাক্ত ও চিন্তামগ্ন রাখে, কিন্তু সে তাকে হতবিহবল, নিরাশ কিংবা পরাস্ত করতে পারে না। কারণ, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তাকে প্রেরণা দেয়, তার মধ্যে শক্তি সঞ্চার করে, সর্বোপরি তাকে হেফাযত করে। আল্লাহ তা‘আলা বলেন,
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ﴾ [البقرة:153]
হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে আছেন। সুরা বাকারাহ-১৫৩।
হাদিসে এসেছে ,
«وَلَنْ تُعْطَوْا عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْر»
‘‘ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপকতর কল্যাণ কাউকে প্রদান করা হয় নি।’ [বুখারী:১৪৬৯; মুসলিম:১০৫৩]
সহিহ মুসলিমে বর্ণিত আছে,
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ»
‘‘মুমিনের ব্যাপারটি চমৎকার, তার প্রতিটি কাজই কল্যাণের; মুমিন ছাড়া আর কারও জন্য তা হয় না; নেয়ামত অর্জিত হলে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য মঙ্গলজনক এতে কৃতজ্ঞতার সওয়াব অর্জিত হয়। মুসিবতে পতিত হলে ধৈর্যধারণ করে, তাও তার জন্য কল্যাণকর এতে ধৈর্যের সওয়াব লাভ হয়।’ [মুসলিম:২৯৯৯]
হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন : ‘‘আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞানীদেরও অভিজ্ঞতা, ধৈর্যের চেয়ে মূল্যবান বস্তু আর পায়নি। ধৈর্যের মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়, তবে তার সমাধান সে নিজেই।’’ অর্থাৎ প্রত্যেক জিনিসের জন্য ধৈর্যের প্রয়োজন, আবার ধৈর্যের জন্যও ধৈর্য প্রয়োজন।
গ) যালেমের যুলুমকে ভয় না পেয়ে আল্লাহর উপর দৃঢ় আস্থা এবং তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ।
দুনিয়ার উত্থান-পতন সুখ-দুঃখ স্বাভাবিক ও নগণ্য মনে করতে হবে। তদুপরি চির-সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিশ্বাস তো আছেই:
‘‘জেনে রেখ, সমস্ত মানুষ জড়ো হয়ে যদি তোমার উপকার করতে চায়, কোনও উপকার করতে পারবে না, তবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আবার তারা সকলে মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, কোনও ক্ষতি করতে পারবে না, তবে যতটুকু আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন। কলম উঠিয়ে নেয়া হয়েছে, কিতাব শুকিয়ে গেছে।’’ [সুনান তিরমিযী:২৫১৬]
ঘ) আল্লাহর রহমাতের প্রশস্ততা ও তার করুণার কথা বেশী বেশী স্মরণ করা ।
কেননা যুলুমের কষ্টের তুলনায় আল্লাহর রহমাতের প্রশস্ততা অনেক বড় বিষয়। ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘‘আমার ব্যাপারে আমার বান্দার ধারণা অনুযায়ী, আমি ব্যবহার করি।’’ [বুখারী:৭৪০৫; মুসলিম: ২৬৭৫]
যুলুম দৃশ্যত অসহ্য-কষ্টদায়ক হলেও পশ্চাতে কল্যাণ বয়ে আনতে পারে। এরশাদ হচ্ছে :
‘‘এবং হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জান না।’’ [বাকারাহ-১১৬]
ঙ) মুমিনের কর্তব্য বিপদের মুহূর্তে প্রতিদানের কথা স্মরণ করা। এতে মুসিবত সহনীয় হয়।
কারণ কষ্টের পরিমাণ অনুযায়ী সওয়াব অর্জিত হয়। সুখের বিনিময়ে সুখ অর্জন করা যায় না- সাধনার ব্রিজ পার হতে হয়। প্রত্যেককেই পরবর্তী ফলের জন্য নগদ শ্রম দিতে হয়। দুনিয়ার কষ্টের সিঁড়ি পার হয়ে আখেরাতের স্বাদ আস্বাদান করতে হয়।
একদা হজরত আবু বকর রা. ভীত-ত্রস্ত হালতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এ আয়াত অবতীর্ণ হওয়ার পর কীভাবে অন্তরে স্বস্তি আসে? ‘‘না তোমাদের আশায় এবং না কিতাবীদের আশায় (কাজ হবে)। যে মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেয়া হবে। আর সে তার জন্য আল্লাহ ছাড়া কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না।’’ [নিসা-১২৩]।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
‘‘হে আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তুমি কি অসুস্থ হও না? তুমি কি বিষণ্ণ হও না? মুসিবত তোমাকে কি পিষ্ট করে না? উত্তর দিলেন, অবশ্যই। বললেন : ‘‘এগুলোই তোমাদের অপরাধের কাফফারা-প্রায়শ্চিত্ত।’’ [মুসনাদ আহমাদ: ১/১১]
চ) যুলুম থেকে বাঁচার জন্য মাযলুমের পক্ষাবলম্বন করা।
কারণ আল্লাহ তা‘আলা মাযলুমের উপর রহমত করেন এবং তার দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ ».
তোমরা মাযলুমের ফরিয়াদ থেকে বেঁচে থাক। কেননা, মাযলুম এবং আল্লাহর মাঝে কোন দেয়াল নেই । [সহিহ বূখারী:২৪৪৮]
ছ) মাযলুমের ক্রন্দন আকাশ-বাতাস ভারী করে। তাই যুলুমের প্রতিবাদ ও প্রতিরোধ করা ইমানের দাবী।
আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَمَا لَكُمۡ لَا تُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِ ٱلظَّالِمِ أَهۡلُهَا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيّٗا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا ٧٥﴾ [النساء:75]
আর তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না! অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, ‘হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে’ যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। (সূরা নিসা-৭৫)
জ) যালিমের পক্ষ ত্যাগ করা এবং তাকে যুলুম করা থেকে বিরত রাখা ।
আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَلَا تَرۡكَنُوٓاْ إِلَى ٱلَّذِينَ ظَلَمُواْ فَتَمَسَّكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِنۡ أَوۡلِيَآءَ ثُمَّ لَا تُنصَرُونَ ١١٣﴾ [هود:113]
আর যারা যুলম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না; অন্যথায় আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক থাকবে না। অতঃপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। (সূরা হুদ-১১৩)।
উপরোক্ত আলোচনা থেকে এ কথা প্রতীয়মান হয় যে, যুলুম একটি পাপকাজ এবং এর জন্য দুনিয়া ও আখেরাতে সবাইকে জবাবদিহির কাঠগড়ায় দাড়াতে হবে। তাই আমাদেরকে মাযলুমের পক্ষাবলম্বন করে যালিমের বিপক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا»
তোমার ভাই যালিমকে (যুলুম করা থেকে বিরত রাখার মাধ্যমে) সাহায্য কর এবং মাযলুমকে (যুলুমের হাত থেকে বাঁচানো মাধ্যমে) সাহায্য কর। [বুখারী: ২৪৪৩]
লেখক: হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল
সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
সূত্র: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব

বাংলাদেশসহ ভারত মহাদেশে সর্বপ্রথম ইসলাম এসেছে সাহাবীদের মাধ্যমে কোন ওলী আউলিয়ার মাধ্যমে নয়

বাংলাদেশ সহ ভারত মহাদেশে সর্বপ্রথম ইসলাম এসেছে সাহাবীদের মাধ্যমে কোন তথাকথিত ওলী আউলিয়ার মাধ্যমে নয় ! সত্য জানতে পড়ুন.. 
উপমহাদেশে ইসলাম পীর আউলিয়ার হাত ধরে আসে নি। এসেছে সম্মানিত সাহাবায়ে রাসুলের (ﷺ) হাত ধরে। পরিতাপের ব্যাপার হলো, রাসুলুল্লাহ (ﷺ) এর পবিত্র মো'জেজা চন্দ্র দ্বিখন্ডনের ঘটনার ভারতীয় চাক্ষুস সাক্ষীগণ যাদের নাম ইতিহাসে জ্বল জ্বল করার কথা তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার সব ষড়যন্ত্রই সফল হয়েছে।
৬২৯ খৃষ্টাব্দে রাসুলুল্লাহ (ﷺ) এর জীবদ্দশাতেই ভারতীয় প্রথম ইসলাম গ্রহনকারী সাহাবী সম্রাট তাজউদ্দীন চেরামন পেরুমল রাঃ এর নির্দেশে আরেক বিখ্যাত সাহাবী মালেক বিন দীনার রাঃ সর্বপ্রথম কেরালার ত্রিসূর জেলায় মসজিদ নির্মাণ করেন।
তাজউদ্দীন নামটি ইসলাম গ্রহণের পর স্বয়ং রাসুলুল্লাহ (ﷺ) দিয়েছিলেন। পরে তিনি সাহাবী মালেক বিন দীনার রাঃ এর বোন রাজিয়া রাঃ কে বিয়ে করে আরবের সাথে তাঁর ঘনিষ্ঠতা আরও প্রশস্ত করেন।
তাফসিরে মা’আরিফুল কোরআনেও সূরা ক্বমর এর ব্যাখ্যায় এই পূন্যাত্মা সাহাবীর ইসলাম ধর্ম গ্রহনের কথা উল্লেখ আছে। আরো বলা আছে যে, মালাবারের এই মহারাজা নিজে ডায়েরী লিখতেন। যেদিন রাসুলুল্লাহ সাঃ এর চন্দ্র-দ্বিখন্ডনের মু’জেজা সংগঠিত হয়, উনি সেইদিনের ঘটনা সবিস্তারে তারিখ সহ লিখে গেছেন। উনার রচিত সেই ডায়েরী এখনও সংরক্ষিত আছে।
তাঁর কথা হাদীসেও পাওয়া যায়। যেখানে তাঁকে মালিকুল হিন্দ তথা 'ভারতীয় মহারাজ' বলে উল্লেখ করা হয়েছে।
عن أبي سعيد الخدري : أن ملك الهند أرسل إلى النبي صلى الله عليه وسلم هدية ، عبارة عن مخلل فيه شيء من الزنجبيل ، فوزّعه النبي صلى الله عليه وسلم على من حوله من الصحابة ، وقال أبو سعيد : وحصلت على شيء منه فأكلته
আবু সাঈদ খুদরী রাঃ হতে বর্নিত-
"ভারতীয় মহারাজ রাসুলুল্লাহ (ﷺ) এর কাছে এক বয়াম আচার উপঢৌকন স্বরূপ পাঠালেন। যেখানে আদার মত কিছু ছিল। তারপর রাসুলুল্লাহ (ﷺ) সাহাবীদের মাঝে এগুলো ভাগ করে দিলেন। আবু সাঈদ খুদরী রাঃ বলেন আমিও এক ভাগ পেয়েছিলাম এবং তা খেয়েছিলাম।"
[মুসতাদরাকে হাকেম, كتاب الأطعمة, ৪/১৫০]
লাল মনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের মজেদের আড়া নামক জঙ্গলে ১৯৮৭ সালে আবিষ্কৃত হয়েছিল প্রাচীন একটি মসজিদের ধ্বংসাবশেষ।
জঙ্গলটি খনন করে একটি ইট পাওয়া যায়। এতে কালেমা তায়্যিবা ও ৬৯ হিজরি লেখা রয়েছে। হিজরি ৬৯ অর্থ হলো ৬২০ খ্রিস্টাব্দ। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ হতে জানা যায়, রাসূল (সা.)-এর মামা বিবি আমেনার চাচাতো ভাই আবু ওয়াক্কাস (রা.) ৬২০-৬২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন (পৃ. ১২৬)। অনেকে অনুমান করেন যে, ৬৯০ খ্রিস্টাব্দে মসজিদটি আবু ওয়াক্কাস (রা.) নির্মাণ করেন।
বাংলাদেশের সর্বপ্রথম ও প্রাচীন এই মসজিদটির উত্তর-দক্ষিণে ২১ ফুট এবং পূর্ব- পশ্চিমে ১০ ফুট
মসজিদের ভিতরের পুরুত্ব সাড়ে ৪ ফুট। মসজিদে চার কোণে অষ্টকোণ বিশিষ্ট স্তম্ভ রয়েছে। মসজিদের ধ্বংসাবশেষ হতে পাওয়া যায় গম্বুজ ও মিনারের চূড়া
(রংপুর জেলার ইতিহাস, পৃ. ১৬৪)।
মতিউর রহমান বসনীয়া রচিত রংপুরে দ্বিনী দাওয়াত গ্রন্থেও মসজিদের এ মসজিদের বিশদ বিবরণ রয়েছে।
লাল মনিরহাট জেলার এ প্রাচীন মসজিদ ও এর শিলালিপি দেখে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি যে, বখতিয়ার খলজীর বাংলা বিজয়ের (১২০৩ খ্রি.) ছয়শ বছর আগেই বাংলা অঞ্চলে সাহাবী (রা.) দ্বারা ইসলামের আবির্ভাব হয়েছিল।
এছাড়াও বহু সাহাবা উপমহাদেশে ইসলাম প্রচারের কাজ করেছেন। চট্টগ্রামেই দীর্ঘ নয় বছর সাহাবীদের একটি দল অবস্থান করেছিলেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়।
কোথায় আজ সাহাবায়ে কেরামগণের এসব মহতী অবদানের কথা? কেন মুসলমান এসব গৌরবগাঁথা ভুলতে বসেছে?

কুলখানি প্রসঙ্গে

কুলখানি মৃতের আত্মীয়স্বজনের প্রতি এক ধরণের জুলুম!, বর্বরতা! ,
কারো মৃত্যুর তিন দিনের মধ্যে তার নামে কুলখানি খাওয়ানোর একটা বর্বর রেওয়াজ এই উপমহাদেশের মুসলিমদের মধ্যে প্রচলিত আছে। এর পেছনে হাদিস-কোরানসিদ্ধ কোনো ভিত্তি আছে বলে খোঁজ পাইনি। বরং, এর মধ্যে রয়েছে এমন এক পৈশাচিকতা যে, এ জাতীয় আয়োজন করে আমরা হয়তো জানান দিচ্ছি যে, তিনি মারা গিয়ে আমাদের বাঁচিয়েছেন, তাই আমরা খাওয়ানোর উৎসব করছি।
একজন ব্যক্তির মৃত্যু তার স্বজনদের জন্য অবিসংবাদিতভাবেই অপূরণীয় এক ক্ষতি। পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ-পরবর্তী অব্যবহিত কয়েকটি দিন সন্তানের কেমন কাটে, কষ্টের কারবালা কীভাবে আপাদমস্তক রক্তাক্ত করে, বেদনার বিদ্যুৎপ্রবাহ কীভাবে চোখদেরকে স্পৃষ্ট করে, মস্তিষ্ক কীভাবে কতটা অসাড় হয়, শরীরের অঙ্গেরা কতটা অঙ্গার হয়, সশব্দ চিৎকারেরা নিঃশব্দে মিলিয়ে গেলে এর পার্শ্বপ্রতিক্রিয়া কেমন হয়; এ কেবল তারাই জানেন, যাদের বাবা বা মা মারা গিয়েছেন।
এমন ট্রাজেডির পর সন্তানের ফোলা চোখ স্বাভাবিক হতেই যেখানে দেড়-দুই সপ্তাহ কেটে যায়, ক্ষুধামন্দা সারতেই যেখানে অন্তত একমাস লেগে যায়, অনির্দিষ্ট কালজুড়ে যেখানে চোখজুড়ে সেঁটে থাকে কাঁচা কবরের ছবি; সেখানে মৃত্যুর বাহাত্তর ঘণ্টার মধ্যেই হাজার-হাজার লোক ডেকে খাওয়ানো, খাওয়ানোর যাবতীয় বন্দোবস্ত করা— এ যেন মৃতের সন্তানদের ওপর সামাজিক নির্যাতনের অসামাজিক স্টিম রোলার। সদ্য-পিতা-হারানো একজন পুত্রকে পিতৃবিয়োগের পরদিনই হাটে পাঠিয়ে গরু-ছাগল, চাল-ডাল-মাল কিনতে পাঠানোর মতো নির্মমতা প্রদর্শন বোধহয় কেবল এই উপমহাদেশের মুসলিমদের পক্ষেই সম্ভব।
কুলখানিতে কাকে কাকে নিমন্ত্রণ করা হবে, কী কী খাওয়ানো হবে, ডালে লবণ কতটা দেওয়া হবে, কাকে কই বসানো হবে, কে কাকে চিবিয়ে খাইয়ে দেবে; সদ্য-পিতৃহারা সন্তানটিকে ইত্যাকার সবকিছু সামলেও শেষতক শুনতে হয় সেই চিরাচরিত বাক্য— গোশতের টুকরোগুলো একটু ছোট হয়েছে, ডালটাও আরেকটু ঘন হলে খেতে ভালো লাগত, ফিরনিতে চিনি বেশি হয়ে গেছে।আবার কুলখানির অনুষ্ঠানে দেখবেন যে বিশেষ করে মহিলারা খুবই পাতলা পরনের জামা-কাপড়, শাড়ি পড়ে যা খুবই অশ্লীল লেখায় মনে হয় যেন বিয়ের অনুষ্ঠানে এসেছে। গ্রাম-গঞ্জের ধূর্ত, রুক্ষ, বিবেকবর্জিত লোকজনের একাংশ এভাবেই কুলখানির খাবারেও ত্রুটি খুঁজে বের করবেই। বিয়ে, খতনা, আকিকার সাথে কুলখানির কোনো তফাৎ এদের কাছে নেই। অন্য আয়োজন গুলোর মতো কুলখানিও এদের কাছে নিছক এক আনন্দ উৎসব।
গ্রাম্য লোকজনের একাংশ যেন অপেক্ষায়ই থাকে মানুষের মৃত্যুর জন্য। মৃত্যু হলেই কুলখানি হবে, কুলখানিতে মাংস-মিশ্রিত ডাল খাওয়া যাবে, খাওয়ার পরে তোলা যাবে তৃপ্তির ঢেঁকুর। যে হাজার-হাজার ব্যক্তি কুলখানিতে খেতে আসে, তাদের কেউই মরহুমের মৃত্যুতে শোকার্ত না; তারা নিছকই ক্ষুধার্ত। শোকার্ত কেবল ঐ কজন, পিতৃবিয়োগের পর চোখ মোছারও সময় না পেয়ে যাদেরকে নেমে পড়তে হয় মৃত্যু উৎসবে যোগ দিতে আসা অনাহূত অবিবেচকদের রসনা-রঞ্জনে।
কুলখানিতে কারা কত হাজার মানুষকে খাওয়াতে পারে, এমনও একটি অলিখিত প্রতিযোগিতা যুগ-যুগ ধরে উপমহাদেশীয় মুসলিমদের মধ্যে লক্ষণীয়। প্রয়াত ব্যক্তিটি অসুস্থ থাকাকালে কারো দেখা পাওয়া না গেলেও, চিকিৎসায় কারো সহযোগিতা না পাওয়া গেলেও কুলখানিতে নিমন্ত্রণ না পেলে ‘অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা’ গোত্রের স্বজনরা গোস্বা করে থাকেন এবং এই গোস্বা তাণ্ডবের যাবতীয় চাপ এসে পিষে দিয়ে যায় সদ্য এতিম হওয়া সন্তানদেরকে। এমন না যে, কেউ ভাতের অভাবে কুলখানি খেতে আসেন; কিন্তু কুলখানিতে নিমন্ত্রণ পাওয়া না-পাওয়া নিয়ে সৃষ্ট বিবাদের রেষ বয়ে বেড়াতে হয় বছরের পর বছর। শুনেছি গ্রামাঞ্চলে ইদানীং কোনো ভিখিরি মারা গেলে তার নামেও নাকি পাঁচ-সাতশো লোককে খাওয়ানো হয়। আজকাল ভিখিরির সন্তানরাও এত বড় আয়োজনের আর্থিক সক্ষমতা রাখেন।

নাবী সঃ সৃষ্টি না হলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না! -এটা কি সত্য?

“হুজুররা ওয়াজে বলেন, যদি নবী না হতেন তাহলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হত না”। এটা কি সহিহ হাদিস??

উত্তর: আলহামদুলিল্লাহ,
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জন্য আসমান ও জমিন সৃষ্টি করা হয়নি!
নবী সঃ না হলে আসমান যমিন কিছুই সৃষ্টি করা হত না বলে বিশ্বাস করা সুস্পষ্টভাবে কুফরি!
কারন, এটা সরাসরি কোরআন বিরোধী কথা!
বরং আসমান ও জমিন সৃষ্টির কারণ আল্লাহ তা‘আলা নিজেই নিম্নের আয়াতে বলে দিয়েছেন:
اَللّٰہُ الَّذِیۡ خَلَقَ سَبۡعَ سَمٰوٰتٍ وَّ مِنَ الۡاَرۡضِ مِثۡلَہُنَّ ؕ یَتَنَزَّلُ الۡاَمۡرُ بَیۡنَہُنَّ لِتَعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ۬ۙ وَّ اَنَّ اللّٰہَ قَدۡ اَحَاطَ بِکُلِّ شَیۡءٍ عِلۡمًا
“তিনি আল্লাহ, যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন, এগুলির মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পার যে, আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞানতো সব কিছুকে বেষ্টন করে আছে”।
[সুরা আত তালাক,আয়াত ১২]
অর্থাৎ আমরা যাতে আল্লাহর নির্দেশ জানতে পারি সেই কারনেই আসমান জমিন সৃষ্টি করা হয়েছে নবীর জন্য নয়..
কুরআনের আরেক আয়াতে আল্লাহ বলেনঃ
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ(6
আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
[সুরা যারিয়াত,আয়াত ৫৬]
অর্থাৎ মানুষ ও জিনকে আল্লাহ তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন নবীর জন্য নয়…
অর্থাৎ আসমান জমিন মানুষ জিন কিছুই আল্লাহ নবীর জন্য সৃষ্টি করেননি …
তাই প্রশ্নে উল্লেখিত হাদিস নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ, তার কোনো ভিত্তি নেই।
অর্থাৎ নবীর সঃ নামে বানানো জাল হাদিস l

”আপনাকে সৃষ্টি না করলে আমি আসমান জমিন (কোন কিছুই) সৃষ্টি করতাম না” (হাদিসে কুদসি)
-- এই জাল হাদিসটি সাধারন মানুষদের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে এবং এর উপর ভিত্তি করে এই কথাটিকে আকিদাহ তথা মৌলিক বিশ্বাস বানিয়ে রেখেছে, যা অপ্রমাণিত।
হাদীস বিশেষজ্ঞরা এ ব্যপারে একমত যে, এটি ভিত্তিহিন রেওয়ায়েত, মিথ্যুকদের বানানো কথা। রসুল (সঃ) এর হাদীসের সাথে এর সামান্যতম সম্পর্কও নেই।
কাজেই এটি দলিল হিসেবে কখনো গ্রহণযোগ্য হবেনা।
√ ইমাম সাগানী,
√আল্লামা পাটনী,
√মোল্লা আলী কারী হানাফি
√আল-আজুলানী,
√শাওকানি,
√আবদুল হাই লাখনবী হানাফি
√আল্লামা কাওকাজী,
√ইমাম শাওকানী,
√ আল্লামা সুয়ুতি,
√ইবনুল জাওযী,
√আলবানি,
√মুহাদ্দিস আবদুল্লাহ ইবন সিদ্দিক আল-গুমারী এবং
√শাহ আবদুল আযীয মুহাদ্দিস দেহলভী (রাঃ) প্রমুখ মুহাদ্দিসীনে কেরাম হাদীসটিকে জাল বলেছেন।
তথ্য সূত্র –
√ আল-মাউদু’আত পৃষ্ঠা নঃ ৫২;
√ আল-আসরার, পৃষ্ঠা নঃ ১৯৪;
√ আল-মাসনু ১১৬,১৫০;
√ কাশফুল খাফা ২/২১৪, ২/১৬৪;
√ আল-ফাওয়াইদ, ২/৪৪১;
√ আল-আসারুল মারফুআ, পৃষ্ঠা নঃ ৪৪
√ রিসালাতুল মাওযুআতঃ ৯,
√ তাযকিরাতুল মাওযুআতঃ ৮৬,
√ আল-লু’লু’উল মারসুঃ ৬৬,
√ আল-ফাওয়ায়েদুল মাজমুআঃ ২/৪১০,
√ আল- বুসীরী মাদেহুর রাসুলিল আযম
সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামঃ ৭৫,
√ ফাতাওয়া আযীযিয়াঃ ২/১২৯,
√ ফাতাওয়া মাহমুদিয়াঃ ১/৭৭

হে আল্লাহ আমাদের নাবী, তার পরিবারবর্গ ও তার সকল সাথীর উপর সালাত ও সালাম নাযিল করুন।

সকল ঈদের সেরা ঈদ কি ঈদে মিলাদুন্নবী?

ঈদে মিলাদুন্নবীর (ﷺ) বিধান ও তা পালনে পুরুষ্কার!!
" সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী " এটা মানুষের মনগড়া বানানো !! এই ঈদের বিধান না আল্লাহর দেওয়া আর না রাসুলের (ﷺ)!!
.
🍁
নবীর (ﷺ) জন্মদিনকে সকল ঈদের সেরা ঈদ কে বানালো? এর বিধান কি আল্লাহ দিয়েছেন?
এর জন্য আল্লাহ বা রাসুলের (ﷺ) পক্ষ থেকে কোন প্রমাণ আছে কি?
আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন,,
.
مَا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِہٖۤ اِلَّاۤ اَسۡمَآءً سَمَّیۡتُمُوۡہَاۤ اَنۡتُمۡ وَ اٰبَآؤُکُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰہُ بِہَا مِنۡ سُلۡطٰنٍ ؕ اِنِ الۡحُکۡمُ اِلَّا لِلّٰہِ ؕ اَمَرَ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّاۤ اِیَّاہُ ؕ ذٰلِکَ الدِّیۡنُ الۡقَیِّمُ وَ لٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ
তাঁকে ছেড়ে তোমরা শুধু কতগুলো নামের ইবাদাত করছ, যে নামগুলো তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রেখেছ; এগুলোর কোন প্রমাণ আল্লাহ্ পাঠাননি। বিধান দেয়ার অধিকার শুধু মাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন শুধু তাঁকে ছাড়া অন্য কারো ইবাদাত না করতে, এটাই শাশ্বত দ্বীন কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না।
ইউসুফ/৪০
রাসুলকেও (ﷺ) আল্লাহ একমাত্র শরিয়তের উপরই রেখেছিলেন,এবং রাসুলও (ﷺ) আল্লাহর বিধানের অনুসরণ করতেন,,
আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন,
﴿ ثُمَّ جَعَلۡنَٰكَ عَلَىٰ شَرِيعَةٖ مِّنَ ٱلۡأَمۡرِ فَٱتَّبِعۡهَا وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ ١٨ ﴾ [الجاثية: ١٨]
তারপর আমি তোমাকে দীনের এক বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং তুমি তার অনুসরণ কর এবং যারা জানে না তাদের খেয়াল-খুশীর অনুসরণ করো না।
{সূরা আল-জাছিয়া, আয়াত : ১৮}
.
কিছু মানুষ বিধান প্রদানে আল্লাহর সাথে শরীক করে!
আল্লাহ বলেন,, আথচ আল্লাহ তার অনুমতি দেননি!
তিনি বলেন,,
﴿ أَمۡ لَهُمۡ شُرَكَٰٓؤُاْ شَرَعُواْ لَهُم مِّنَ ٱلدِّينِ مَا لَمۡ يَأۡذَنۢ بِهِ ٱللَّهُۚ وَلَوۡلَا كَلِمَةُ ٱلۡفَصۡلِ لَقُضِيَ بَيۡنَهُمۡۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ٢١ ﴾ [الشورى: ٢١]
তাদের কি এমন শরীক আছে, যারা তাদের জন্যে সে বিধি-বিধান প্রবর্তন করেছে, যার অনুমতি আল্লাহ দেননি ? যদি চূড়ান্ত সিদ্ধান্ত না থাকত, তবে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত। নিশ্চয় যালেমদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
{সূরা আশ-শূরা, আয়াত : ২১}
আদেশ-নিষেধ প্রদানেও আল্লাহ একক; তাঁর কোনো শরীক নেই।
আল্লাহ বলেন,
﴿أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٥٤ ﴾ [الاعراف: ٥٤]
জেনে রাখ, সৃষ্টি ও নির্দেশ তাঁরই, সৃষ্টিকুলের রব আল্লাহ কতই না বরকতময়!
{সূরা আল-আরাফ, আয়াত : ৫৪}
এখন যদি কোন ব্যাক্তি মনে করে আল্লাহ ও রাসুল (ﷺ) ছাড়াও কেউ বিধান দিতে পারে তাহলে সে নিচের আয়াত অস্বীকারকারি!
وَّ لَا یُشۡرِکُ فِیۡ حُکۡمِہٖۤ اَحَدًا
তিনি (আল্লাহ) তার হুকুম তথা বিধিবিধান দেওয়াতে কাউকে অংশীদার করেন না!
কাহফ//
🍁 এরপরও যদি কেউ মনগড়া বিধান প্রবর্তন করে তাহলে কি হবে?
.
প্রথমত ঐ ব্যাক্তি সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে,,
وَ مَا کَانَ لِمُؤۡمِنٍ وَّ لَا مُؤۡمِنَۃٍ اِذَا قَضَی اللّٰہُ وَ رَسُوۡلُہٗۤ اَمۡرًا اَنۡ یَّکُوۡنَ لَہُمُ الۡخِیَرَۃُ مِنۡ اَمۡرِہِمۡ ؕ وَ مَنۡ یَّعۡصِ اللّٰہَ وَ رَسُوۡلَہٗ فَقَدۡ ضَلَّ ضَلٰلًا مُّبِیۡنًا
আর আল্লাহ্ ও তাঁর রাসূল কোন বিষয়ের ফায়সালা দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোন (ভিন্ন সিদ্ধান্তের) ইখতিয়ার সংগত নয়। আর যে আল্লাহ্ ও তাঁর রাসূলকে অমান্য করল সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো।
আহযাব/৩৬
যেহেতু ঈদুল ফিতর,ঈদুল আদ্বহা, শুক্রবার, আরাফার দিন,আইয়্যামে তাশরীকে ঈদ হিসেবে আল্লাহ ও রাসুল (ﷺ) ফয়সালা দিয়েছেন! কিন্তু সে ব্যাক্তি আল্লাহ ও রাসুলের (ﷺ) ফরসালা না মেনে নতুন আরেক ঈদের ফয়সালা দিল!
দ্বিতীয়ত, সে ঈমানদার থাকতে পারবে না!
اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَ رَسُوۡلِہٖ ثُمَّ لَمۡ یَرۡتَابُوۡا
তারাই তো মুমিন, যারা আল্লাহ্‌ ও তঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি।
হুজরাত ১৫
কারন সে এই বলে সন্দেহ করেছে যে, আল্লাহ ও রাসুল (ﷺ) যা নির্ধারণ করেছেন তার চেয়েও ভাল ও সওয়াব হল ঈদে মিলাদুন্নবী!
তৃতীয়ত ঐ ব্যাক্তি কাফির হয়ে যাবে
قُلۡ اَطِیۡعُوا اللّٰہَ وَ الرَّسُوۡلَ ۚ فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡکٰفِرِیۡنَ
বলুন, তোমরা আল্লাহ্‌ ও রাসূলের আনুগত্য কর। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ্‌ কাফেরদেরকে পছন্দ করেন না।
আল ইমরান/৩২
কারন, ঈদ হিসেবে যে দিনগুলি আল্লাহ ও রাসুল (ﷺ) নির্ধারণ করেছেন সে এই নির্দেশনার ক্ষেত্রে আল্লাহ ও রাসুলের (ﷺ) আনুগত্য না তা অস্বীকার করে নতুন আরেক ঈদ বানিয়ে ফেলল!
চতুর্থত সেই ব্যাক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে!
কারন, আল্লাহ ও রাসুল (ﷺ) যেসব ঈদের সীমা নির্ধারণ করে দিয়েছেন সে ব্যাক্তি সেই সীমা অতিক্রম করে নতুন আরেক ঈদের প্রবর্তন করেছে!
وَ مَنۡ یَّعۡصِ اللّٰہَ وَ رَسُوۡلَہٗ وَ یَتَعَدَّ حُدُوۡدَہٗ یُدۡخِلۡہُ نَارًا خَالِدًا فِیۡہَا ۪ وَ لَہٗ عَذَابٌ مُّہِیۡنٌ
আর কেউ আল্লাহ্‌ ও তাঁর রাসূলের অবাধ্য হলো এবং তাঁর নির্ধারিত সীমা লংঘন করলো তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন; সেখানে সে চিরস্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে।
নিসা/১৪
আমরা যেন আমাদের কোরআন সুন্নাহ ফলো করে প্রকৃত মুসলিম ও ঈমানদার হতে পারি!
আল্লাহ সবচেয়ে ভাল জানেন

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...