Thursday, November 7, 2019

সাহাবীদের কাছে সবচেয়ে খুশির দিন কোনটি ছিল, নবীর (ﷺ) জন্মদিন নাকি অন্য কোনদিন?

সাহাবীদের কাছে সবচেয়ে খুশির দিন কোনটি ছিল, নবীর (ﷺ) জন্মদিন নাকি অন্য কোনদিন?

ঈদে মিলাদুন্নবী (ﷺ) পালনকারীরা যে ভন্ড ও মিথ্যুক তা জেনে নিন!!!
নিচের হাদিসটি ভাল করে লক্ষ্য করুন!! একজন সাহাবী রাঃ রাসুলকে (ﷺ) একটি প্রশ্ন করার পর রাসুল (ﷺ) জবাবে বলেন যে যাকে ভালবাসে সে তার সাথে কিয়ামতে অবস্থান করবে!!
এই হাদিসের রাবী প্রখ্যাত সাহাবী আনাস রাঃ বলেন এই কথা শুনার পর সাহাবীগণ রাঃ যত খুশি হন তারা ইসলাম গ্রহনের পর আর কখনও এত খুশি হননি! !
ভাই এখন প্রশ্ন হল সাহাবীগণ রাঃ ইসলাম গ্রহনের পর ৩০/৪০ বছর নবীর সঃ জন্মদিন পেয়েও কেন তারা আপনাদের মত ঐদিন খুশি উদযাপন ও জসনে জুলুস করলেন না??
কেন তারা নবীর (ﷺ) জন্মদিন থেকেও এই কথায় বেশি খুশি হয়েছিলেন? ?
তাহলে কি সাহাবীগণ রাঃ নবীর (ﷺ) জন্মদিন পেয়ে খুশি ছিলেন না??
যদি খুশি হয়েই থাকেন তাহলে কেন নবীর (ﷺ) জন্মদিনের চেয়ে ঐদিন সাহাবীগণ রাঃ বেশি খুশি হয়েছিলেন? ?
সাহাবীগণ রাঃ কি এই কয়েক বছরে রাসুলের (ﷺ) জন্মদিন পাননি??? পেয়ে থাকলে তো জীবনে সবচেয়ে বেশি খুশি উদযাপনের কথা বা খুশি হওয়ার কথা!! কিন্তুু আমরা দেখতে পাচ্ছি রাসুলের (ﷺ) জন্মদিন থেকে রাসুলের (ﷺ) এই কথাতেই সাহাবীগণ রাঃ সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন! ! কেন?
রাসুলের (ﷺ) ভালবাসায় শুকরিয়া স্বরুপ রাসুলের (ﷺ) জন্মদিনে যদি সবচেয়ে খুশি হয়ে ঈদ উদযাপন করাই নবী প্রেমিকের পরিচয় হয় তাহলে রাসুলের (ﷺ) জন্মদিনে সাহাবীরা শুকরিয়া স্বরুপ খুশি হয়ে ঈদ ও জসনে জুলুস কেন করলেন না?
তাহলে কি সাহাবীগণ রাঃ নবীকে (ﷺ) ভালবাসতেন না?
সাহাবীগণ রাঃ কি আপনাদের থেকে নবীকে (ﷺ) কম ভালবাসতেন?
আছে কি কোন জবাব ???
দেখুন নিচের হাদিসটি…
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى قِيَامُ السَّاعَةِ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الصَّلاَةِ فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ ‏"‏ أَيْنَ السَّائِلُ عَنْ قِيَامِ السَّاعَةِ ‏"‏ ‏.‏ فَقَالَ الرَّجُلُ أَنَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ مَا أَعْدَدْتَ لَهَا ‏"‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ صَلاَةٍ وَلاَ صَوْمٍ إِلاَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ وَأَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏"‏ ‏.‏ فَمَا رَأَيْتُ فَرِحَ الْمُسْلِمُونَ بَعْدَ الإِسْلاَمِ فَرَحَهُمْ بِهَذَا ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ ‏.‏
আনাস (রাঃ) বলেন,,
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একজন লোক এসে প্রশ্ন করল, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! কিয়ামাত কখন সংঘটিত হবে? রাসূলুল্লাহ (ﷺ) নামাযে দাঁড়িযে গেলেন। নামায সমাপ্তির পর তিনি প্রশ্ন করেন : কিয়ামাত সংঘটিত হওয়ার প্রসঙ্গে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! এই যে আমি। তিনি জিজ্ঞেস করলেন : তুমি কিয়ামাতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? সে বলল, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আমি অবশ্য তেমন লম্বা (নাফল) নামাযও পড়িনি, রোযাও (নাফল) রাখিনি, তবে আমি নিশ্চয়ই আল্লাহ্ ও তাঁর রাসূলকে ভালোবাসি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যে লোক যাকে ভালোবাসে, কিয়ামাত দিবসে সে তার সাথেই অবস্থান করবে। তুমিও যাকে ভালোবাস তার সাথেই অবস্থান করবে। বর্ণনাকারী বলেন, তারা এ কথায় এতই সন্তুষ্ট হলেন যে, ইসলাম গ্রহণের পর মুসলমানদের আর কোন বিষয়ে এত খুশি হতে দেখিনি।
সহীহ্ , রাওযুন নাযীর (১০৪), বুখারী, মুসলিম।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৩৮৫
হাদিসের মান: সহিহ হাদিস
আবেগ দিয়ে ইসলাম চলেনা! ইসলাম চলে আল্লাহ ও রাসুলের (ﷺ) কথায়!!
যাইহোক নিচের হাদিসটি একটু গভীরভাবে লক্ষ্য করুন!! আপনারা রাসুল (ﷺ) কে না পেয়েই আনন্দ মিছিল করছেন, জসনে জুলুস করছেন পেট ভরে মুরগ পোলাও খাচ্ছেন! অথচ যে সাহাবীগণ রাঃ সরাসরি রাসুলের (ﷺ) জন্মদি পেয়েছেন সরাসরি রাসুলকে (ﷺ) পেয়েছেন শুধু পাওয়া নয় স্বয়ং রাসুল সঃ তাদের প্রশ্ন করলেন কিছু মানুষ পেয়ে খুশি আর তোমরা স্বয়ং আমি নবীকে (ﷺ) পেয়ে খুশি! হে সাহাবীগণ রাঃ তোমরা কি আমাকে পেয়ে খুশি নও?? সাহাবীগণ রাঃ বললেন অবশ্যই আল্লাহর রসুল (ﷺ) !!
যে সাহাবীগণ রাঃ নবীকে (ﷺ) নবীকে পেয়ে খুশি হলেন সেই সাহাবীগণ রাঃ কেন নবীকে (ﷺ) পেয়ে সকল ঈদের সেরা ঈদ বানিয়ে কোন ঈদ করলেন না? কেন তারা জসনে জুলুস করলেন না??
নাকি বলবেন আপনাদের চেয়ে সাহাবীগণ রাঃ নবীকে (ﷺ) বেশি ভালবাসতেন না??
আর
যখন সাহাবীগণ রাঃ নবীকে পেয়ে খুশি হলেন তখন কেন নবীই (ﷺ) বা তাদের ঈদ ও জসনে জুলুস করতে বললেন না???
হাদিসটি পড়ে আশা করি জবাব দিবেন
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَمَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَاسًا مِنَ الأَنْصَارِ فَقَالَ ‏"‏ هَلُمَّ هَلْ فِيكُمْ أَحَدٌ مِنْ غَيْرِكُمْ ‏"‏ ‏.‏ قَالُوا لاَ إِلاَّ ابْنَ أُخْتٍ لَنَا ‏.‏ فَقَالَ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ ابْنَ أُخْتِ الْقَوْمِ مِنْهُمْ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّ قُرَيْشًا حَدِيثٌ عَهْدُهُمْ بِجَاهِلِيَّةٍ وَمُصِيبَةٍ وَإِنِّي أَرَدْتُ أَنْ أَجْبُرَهُمْ وَأَتَأَلَّفَهُمْ أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى بُيُوتِكُمْ ‏"‏ ‏.‏ قَالُوا بَلَى ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا وَسَلَكَتِ الأَنْصَارُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَهُمْ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.
আনাস (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আনসারদের কিছু সংখ্যক লোককে একত্রিত করে বললেনঃ তোমাদের মাঝে আনসারদের ব্যতীত অপর কেউ আছে কি? তারা বললেন, না, তবে আমাদের এক ভাগ্নে আছে। তিনি বললেনঃ সম্প্রদায়ের ভাগ্নে তাদের অন্তর্ভূক্ত। তারপর তিনি বললেনঃ সবেমাত্র কুরাইশরা জাহিলিয়াত ত্যাগ করে মুসলমান হয়েছে এবং তারা বিপদে পতিত। তাই তাদের ভগ্নহৃদয়ে আমি কিছুটা সহানুভূতির ছোয়া লাগাতে চাই এবং তাদের মনজয় করতে চাই (কিছু অতিরিক্ত সম্পদ দিয়ে) । তোমরা কি খুশি নও যে, লোকেরা দুনিয়া (মাল) নিয়ে বাড়ি ফিরবে আর তোমরা আল্লাহ্র রাসূল (ﷺ)-কে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবে? তারা বললেন, হ্যাঁ। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যদি লোকেরা কোন গিরিপথ বা গিরিখাদ পার করে এবং আনসাররা যদি অন্য কোন গিরিসংকট বা গিরিখাদে চলে, তবে আমি আনসারদের গিরিসংকট বা গিরিখাদেই একসঙ্গে চলব।
সহীহঃ সহীহাহ্ (১৭৭৬), রাওযুন্ নাযীর (৯৬১), বুখারী ও মুসলিম।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৯০১হাদিসের মান: সহিহ হাদিস.
আহলে সুন্নাত ওয়াল জামাত ওও সুন্নী নাম দিয়ে আর কত ভন্ডামী করবে এরা?

রসুল সঃ সোমবারে মিলাদুন্নবী পালন করার জন্য কি সিয়াম রাখতেন?

নবী (ﷺ) কি সোমবারে মিলাদুন্নবী পালন করার জন্য সিয়াম রাখতেন নাকি অন্য কিছুর জন্য সিয়াম রাখতেন??
পোস্ট পড়ুন...সত্য জানুন
যারা বলেন নবী (ﷺ) স্বয়ং মিলাদুন্নবী পালন করেছেন তারা নিচের হাদিসটি দলিল হিসেবে পেশ করেন!
৩৩. প্রতি মাসে তিন দিন, আরাফাতের দিন, আশুরার দিন, সোম ও বৃহস্পতিবার সাওম পালনের ফযীলত
عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، رضى الله عنه أَنَّرَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ صَوْمِ الاِثْنَيْنِ فَقَالَ ‏ "‏ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ ‏"‏ ‏.‏
আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) এর কাছে সোমবারের সাওম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঐদিন আমি জন্মগ্রহণ করেছি এবং ঐদিন আমার উপর (কুরআন) নাযিল হয়েছে।
.
গ্রন্থঃ সহীহ মুসলিম (ইফাঃ)
অধ্যায়ঃ ১৪/ সিয়াম (রোজা) (كتاب الصيام)
হাদিস নং ২৬২১
আমি নীচে তিনটি হাদীছ পেশ করবো।
অতঃপর উপরোল্লিখিত হাদীছটির বিষয়ে
চূড়ান্ত ফায়ছালা দিবো। ইনশা আল্লাহ।
(১)
রাসূলুল্লাহ (ﷺ) শুধু সোমবারে ছওম রাখার কথা
বলেছেন তা কিন্তু নয়। বরং তিনি প্রতি সোম এবং বৃহস্পতিবার ছওম পালন করার কথা বলেছেন।
যেমন-
আয়েশাহ রাঃ আনহা বলেছেন
, ﺃَﻥَّ ﻋَﺎﺋِﺸَﺔَ، ﻗَﺎﻟَﺖْ : ﺇِﻥَّ ﺭَﺳُﻮﻝَ
ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻛَﺎﻥَ ﻳَﺘَﺤَﺮَّﻯ ﺻِﻴَﺎﻡَ ﺍﻟِﺎﺛْﻨَﻴْﻦِ ﻭَﺍﻟْﺨَﻤِﻴﺲِ
নিশ্চয় রাসূলুল্লাহ (ﷺ) সোম এবং বৃহস্পতিবারে ছওম রাখাকে প্রাধান্য দিতেন।
.
(নাসাঈ হাদীছ-২৩৬০; ইবনে মাজাহ হাদীছ-১৭৩৯ইফাঃ)
(২)
রাসুল (ﷺ) বলেন,,
تُعْرَضُ أَعْمَالُ النَّاسِ فِي كُلِّ جُمُعَةٍ مَرَّتَيْنِ يَوْمَ الاِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُؤْمِنٍ إِلاَّ عَبْدًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ اتْرُكُوا - أَوِ ارْكُوا - هَذَيْنِ حَتَّى يَفِيئَا ‏"‏ ‏.‏
মানুষের আমলনামা সপ্তাহে দু'বার সোমবার ও বৃহস্পতিবার পেশ করা হয়। এরপর প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করা হয়। তবে সে ব্যক্তিকে নয়, যার ভাই এর সাথে তার শক্রতা আছে। তখন বলা হবে, এই দুজনকে রেখে দাও অথবা অবকাশ দাও যতক্ষন না তারা আপোষের দিকে প্রত্যাবর্তন করে।
.
সহীহ মুসলিম (ইফাঃ) হাদিস নং ৬৩১৪
(৩)
রাসুল (ﷺ) বলেছেন,,
تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الاِثْنَيْنِ وَالْخَمِيسِ فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ ‏"‏ ‏
প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমল পেশ করা হয়। সুতরাং আমি ভালবাসি সায়িম অবস্থায় আমার আমলসমূহ পেশ করা হয়।
.
- তাখ্রীজুল মিশকাত ২০৫৬, তালীকুর রাগীব ৮৪/২, ইরওয়া ৯৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৭৪৭ [আল মাদানী প্রকাশনী] (তিরমিযী হাদীছ-৭৪৫ ইফাঃ ।
.
১ নং হাদীছ দ্বারা প্রমাণিত হ’ল যে, রাসূল (ﷺ)
কেবল সোম বারে ছওম রাখতে বলেছেন তা নয়। বরং
তিনি সোম এবং বৃহস্পতি- উভয় দিনেই রাখতে
উৎসাহ দিয়েছেন।
২ এবং ৩ নম্বর হাদীছে
সোমবার এবং বৃহস্পতিবারে ছওম রাখার
ফযীলত বর্ণনা করা হয়েছে। আর এই ফযীলত
বর্ণনা করেছেন স্বয়ং মুহাম্মাদ ( ﷺ)। তিনি
এখানে তার জন্মদিনের ফযিলতের কথা উল্লেখ
করেননি।
বলা হয়ে থাকে,
“এ মোবারক কথার মাধ্যমে হুযুর (ﷺ) তাঁর পবিত্র “বিলাদত” (শুভাগমন) শরীফের শুকরিয়ার্থে সোমবারে সিয়াম রাখার ফযীলতের উপর গুরুত্বারোপ করেছেন। এতে হুযুর (দঃ) এর পক্ষ্য থেকে ঈদে
মিলাদুন্নবী উদযাপনের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে।”
সম্মানিত পাঠক!
এটি এনাদের মনগড় দাবি। স্বয়ং নবী (ﷺ) এই দুদিনের সিয়ামের ফযীলত সম্পর্কে ঘোষণা দিয়েছেন। কিন্তু সেখানে তিনি বেলাদাতের ফযীলত উল্লেখ করেন নি। আর এনারা নিজের তরফ থেকে বানোয়াট ব্যাখ্যা প্রচার করছেন।
প্রশ্ন- তাহ’লে এই হাদীছ দ্বারা কি উদ্দেশ্য?
জবাব : এই হাদীছ দ্বারা নবী (ﷺ)-এর নিজের
জন্মদিনের দিন সম্পর্কে অবহিত করাই হ’ল
মূল উদ্দেশ্য। আর তাকে কেবলমাত্র
সোমবারে সিয়াম রাখার ফযীলত সম্পর্কেও এই
হাদীছে জিজ্ঞাসা করা হয়নি।
আসুন আমরা
হাদীছটি আরবীসহ পাঠ করি
কাতাদাহ আনছারী রাঃ বলেন,,
قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الاِثْنَيْنِ قَالَ ‏"‏ ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ وَيَوْمٌ بُعِثْتُ أَوْ أُنْزِلَ عَلَىَّ فِيهِ
রাসুলকে (ﷺ) সোমবারের ছওম সম্পর্কে জিজ্ঞাসা করা হ’ল। তিনি বললেন, এটি ঐ দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি। এবং ঐ দিনই আমাকে নবুআত দান করা হয়েছে কিংবা আমার উপর কুরআন নাযিল করা হয়েছে।
.
(মুসলিম হা/২৬১৮ইফাঃ)
হাদীছের ভাষ্য দ্বারা অনুধাবন হয় যে, এখানে তিনি প্রশ্নের জবাবে বিবৃতি দিয়েছেন মাত্র। কোন মীলাদ
নামক বানোয়াট আমল করতে বলেননি।
তাছাড়াও ক্বাতাদা (রাঃ) বর্ণিত এই হাদীছটি আবূ দাউদেও রয়েছে। সেখানে সোমবার এবং বৃহস্পতিবার - উভয়ই দিনের কথাই আছে।
.
গ্রন্থঃ সূনান আবু দাউদ (ইফাঃ)
অধ্যায়ঃ ৮/ সওম (كتاب الصوم )
হাদিস নং ২৪১৮

আবূ কাতাদা (রাঃ) পূর্বোক্ত হাদীসের বর্ণনা করেছেন। এরপর তিনি অতিরিক্ত বর্ণনা করে বলেন,
قَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ صَوْمَ يَوْمِ الاِثْنَيْنِ وَيَوْمِ الْخَمِيسِ قَالَ ‏ "‏ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ الْقُرْآنُ ‏"‏ ‏.‏
ইয়া রাসূলাল্লাহ্! সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখা সম্পর্কে আপনার অভিমত কী? তিনি বলেন, এ দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এ দিন আমার উপর কুরআন সর্বপ্রথম নাযিল হয়।
.
সোমবার না হয় রাসূলের (ﷺ) জন্মদিন। কিন্তু
বৃহস্পতিবার কেন তিনি ছওম রাখতে উৎসাহ
দিলেন? এ দু’টি দিনেই কি জন্মগ্রহণ করেছেন
সেজন্য ছওম রাখতে বলেছেন? নাকি অন্য
কারণে ছওম রাখতে বলেছেন?
.
পাঠক!
আপনারাইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন যে, মূলত সোমবার এবং বৃহস্পতিবার আমলকে উর্দ্ধে
উঠানো হয় তাই এই দুটি দিনে ছওম রাখা উত্তম। যেন ফেরেশতাগণ আমাদের আমলকে ছওমরত অবস্থায় পেীছাতে পারেন। এখানে জন্মদিন -এর কারণে ছওম রাখতে বলা হয়নি।
.
(৪) ইমাম নববী এই হাদীছটির চমৎকার
ব্যাখ্যা প্রদান করেছেন। কিন্তু কোথাও
তিনি বেলাদাত বা মীলাদ শব্দটি লেখেননি।
এতে বুঝা যায় যে, এই হাদীছ দ্বারা নবী
ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের
বেলাদাত-এর উপলক্ষ্যে মীলাদ করা বুঝান
নি (দেখুন : ইমাম নববী রচিত শরহে ছহীহ
মুসলিম ৮/৫২)।
.
সারাংশ হ’ল, মুসলিমের উপরোক্ত হাদীছ দ্বারা বিলাদাতের ফযীলতের কথা বলে মীলাদ করার প্রতি ইশারা করা হ’ল বর্তমান সময়ের বানানো ব্যাখ্যা। যার কোন অস্তিত্ব চার মাযহাবের ইমামদের যুগেও ছিল না। যদি থাকতো তবে তারা অবশ্যই এই হাদীছ দ্বারা মীলাদ করার দলীল দিতেন। কিন্তু তারা তা করেন নি।
.
আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে, আমি নিজের মনগড়া ব্যাখ্যা করছি! আসলে কিন্তু তা নয়। বরং আমার ব্যাখ্যার সমর্থনে অবশ্যই একটি সহিহ হাদিস রয়েছে।
এই হাদিস থেকেই আমরা প্রকৃত সমাধান পেয়ে যাব ইনশাআল্লাহ!
.
আমরা একটি হাদিস পেয়েছি যেখানে সাহাবীগণও রাঃ সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখতেন!
.
এখন প্রশ্ন হল সাহাবীগণ রাঃ কি নবীর (ﷺ) জন্মদিন তথা মিলাদ উপলক্ষে সোমবারে সাওম পালন করতেন নাকি অন্য কোন উদ্যেশ্যে? ?
.
সাহাবীগণ রাঃ কি মিলাদুন্নবী পালন করার জন্য সাওম পালন করতেন নাকি অন্য কোন উদ্যেশ্যে? ?
.
নিচের হাদিস টি দেখুন!
باب فِي صَوْمِ الاِثْنَيْنِ وَالْخَمِيسِ حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ أَبِي الْحَكَمِ بْنِ ثَوْبَانَ، عَنْ مَوْلَى، قُدَامَةَ بْنِ مَظْعُونٍ عَنْ مَوْلَى، أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّهُ انْطَلَقَ مَعَ أُسَامَةَ إِلَى وَادِي الْقُرَى فِي طَلَبِ مَالٍ لَهُ فَكَانَ يَصُومُ يَوْمَ الاِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ فَقَالَ لَهُ مَوْلاَهُ لِمَ تَصُومُ يَوْمَ الاِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ وَأَنْتَ شَيْخٌ كَبِيرٌ فَقَالَ إِنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَصُومُ يَوْمَ الاِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ وَسُئِلَ عَنْ ذَلِكَ فَقَالَ ‏ "‏ إِنَّ أَعْمَالَ الْعِبَادِ تُعْرَضُ يَوْمَ الاِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ كَذَا قَالَ هِشَامٌ الدَّسْتَوَائِيُّ عَنْ يَحْيَى عَنْ عُمَرَ بْنِ أَبِي الْحَكَمِ ‏.‏
মূসা ইবন ইসমাঈল .......... উসামা ইবন যায়দের রাঃ আযাদকৃত গোলাম হতে বর্ণিত। তিনি বলেন, একদা তিনি উসামার সাথে কুবা নামক উপত্যকায় তাঁর মালের জন্য গমন করেন। তিনি (উসামা) সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখেন। তাঁর আযাদকৃত গোলাম তাঁকে বলে, আপনি সোমবার ও বৃহস্পতিবার কেন সিয়াম রাখেন অথচ আপনি একজন অতি বৃদ্ধ ব্যক্তি। তিনি বলেন, নবী ( ﷺ) সোম ও বৃহস্পতিবার রোযা রাখতেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ মানুষের আমলসমূহ সেমবার ও বৃহস্পতিবার আল্লাহ সমীপে পেশ করা হয়।
গ্রন্থঃ সূনান আবু দাউদ (ইফাঃ)
অধ্যায়ঃ ৮/ সওম (كتاب الصوم )
হাদিস নম্বরঃ ২৪২৮
হাদিসের মানঃ সহিহ
সুবহানাল্লাহ! সাহাবীদের রাঃ আমল থেকেই সমাধান পাওয়া গেল যে সোমবারে আমলনামা পৌছানো হয় বিধায় সাহাবীগণ রাঃ সাওম পালন করতেন! মিলাদুন্নববী উপলক্ষে তারা সাওম পালন করতেন না!!
এতে প্রমাণিত হয়ে গেল যে নবী (ﷺ) সোমবারে সিয়াম রাখতেন যেন উনার আমলনামা সায়িম/রোযাদার হিসেবে আল্লাহর দরবারে পৌছানো হয়! অর্থাৎ নবী (ﷺ) মিলাদুন্নবীর কারনে সোমবারে সিয়াম রাখতেন না!!

Wednesday, November 6, 2019

বিচার দিবসে মানু্ষের হাত পা কথা বলবে কিভাবে? এদের কি মুখ গজাবে?

মানুষের হাত-পা বা ত্বকের কী মুখ গজাবে? এসব কিভাবে মানুষের কৃতকর্মের জবাব দেবে?
.
এটা হাস্যকর কথা যে, হাত-পা, চোখ-মুখের মুখ গজাবে। কারণ মুখের আবার মুখ গজাবে কি করে? তাহলে সেই মুখের তো আরেকটি মুখ গজানো কী উচিত না? মুখ তো আর জিহ্বা-দাঁত, মাড়ি ব্যতীত কথা বলতে পারে না। তাহলে হাত, পা, ত্বক, চোখের কী এমন জিহ্বা-দাঁত-মাড়ি গজাবে? হাস্যকর। অবশ্যই না।
.
কারণ বর্তমানে এমন অনেক কিছুই আছে যা যেমনঃ মোবাইল ফোন, যার মুখ/জিহ্বা-দাঁত কিছুই নেই, তবুও স্পষ্ট কথা বলে। আবার, ফোনের কোনো কানও নেই, তবুও কত স্পষ্ট করে শ্রবণ করে তা রেকর্ড করে থাকে। এটা যদি পার্থিব দুনিয়ার একটা সৃষ্টির জন্য যদি সম্ভব হতে পারে; তাহলে স্রষ্টার জন্য কিভাবে অসম্ভব হবে যে হাত, পা, ত্বক এর জিহ্বা-দাঁত-মাড়ী ব্যতীত কিয়ামতের দিন কথা বলতে পারবে না?
.
কিংবা এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে যে, আগুনের দা-দা শব্দ, পানির কলকল শব্দ, বাতাসের শনশন শব্দ, বৃষ্টির রিমঝিম, নূপুরের নিক্বণ ইত্যাদি শব্দ। প্রতিটা শব্দই বিভিন্ন রূপে প্রকাশ পায়, প্রতিটা শব্দই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, কোনো শব্দটি আনন্দের, কোনোটি আবার আবেগ-অনুভূতি বা ভয়ঙ্কর ভাবার্থও হয়। তদ্রুপ, আল্লাহও কিয়ামতের দিন হাত-পা ও ত্বককেও তেমনই পাপ ও পুণ্যের ভাব প্রকাশের জন্য ভিন্ন-ভিন্ন শব্দ দিয়ে সৃষ্টি করবেন; কারণ এটা তার জন্য অবশ্যই সহজ।
.
যারা কুকুর, বিড়াল বা টিয়া-ময়না ইত্যাদি পশুপাখি পোষে, তারা তাদের নড়াচড়া, এদিক-ওদিক করতেই ওদের ভাষা বা ওদের মনের ভাব বোঝদে পারে। তাহলে যেই স্রষ্টা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের চোখ, কান, নাক, হাত-পা, ত্বক সৃষ্টি করেছেন, তিনি কী ওদের ভাষা বা ভাব বোঝবেন না তা কি কখনও যৌক্তিক হতে পারে?
.
আরও অনেকভাবেই হতে পারে, যেমনঃ বর্তমান প্রযুক্তি খুব উন্নত। এখন যদি কেউ কাউকে রিভলবার দিয়ে খুন করে, তাহলে তার আগুলের ছাপ দিয়ে অপরাধী সনাক্ত করা সম্ভব হচ্ছে। অর্থাৎ, উক্ত ব্যক্তির হাতই তার কর্মের সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হচ্ছে। তদ্রুপ, আল্লাহরও বিচার দিবসের 'আদালত' এ এসব হাত-পা-ত্বককে তেমনই ব্যক্তির পক্ষ বা বিপক্ষে সাক্ষ্য হিসেবে কী উপস্থিত করাটা অযৌক্তিক হবে?

Monday, November 4, 2019

সর্বোত্তম দিন কোনটি? শুক্রবার নাকি রসুল সঃ এর জন্মদিন সোমরার? --মিলাদুন্নবী প্রসঙ্গ

মিলাদুন্নবী (ﷺ) নামক ইবাদত পালনকারীদের পক্ষের সবচেয়ে শক্তিশালী দলিল হল "যদি"" শব্দটি!!
সর্বোত্তম দিন কোনটি? শুক্রবার না রাসুলের (ﷺ) জন্মদিন সোমবার? রাসুলের (ﷺ) নিজের মুখনিসৃত হাদিস থেকেই জেনে নিন!!
.
রাসুল (ﷺ) বলেন,,
إِنَّ يَوْمَ الْجُمُعَةِ سَيِّدُ الأَيَّامِ وَأَعْظَمُهَا عِنْدَ اللَّهِ وَهُوَ أَعْظَمُ عِنْدَ اللَّهِ مِنْ يَوْمِ الأَضْحَى وَيَوْمِ الْفِطْرِ
জুমুআহর দিন হলো সপ্তাহের দিনসমূহের নেতা এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত। এ দিনটি আল্লাহর নিকট কুরবানীর দিন ও ঈদুল ফিতরের দিনের চেয়ে অধিক সম্মানিত।
.
তাখরীজ কুতুবুত সিত্তাহ: আহমাদ ১৫১২০ তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: মিশকাত ১৩৬৩।
.
রাসুল (ﷺ) বলেন,,
إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَىَّ مِنَ الصَّلاَةِ فِيهِ فَإِنَّ صَلاَتَكُمْ مَعْرُوضَةٌ عَلَىَّ
দিনসমূহের মধ্যে জুমুআর দিনই সর্বোৎকৃষ্ট। এই দিনই আদম (আঃ) কে সৃষ্টি করা হয় এবং এই দিন তিনি ইন্তিকাল করেন। ঐ দিনে শিংগায় ফুঁ দেয়া হবে। ঐ দিন সমস্ত সৃষ্টিকুল বেহুশ হবে। অতএব তোমরা ঐ দিন আমার উপর অধিক দুরূদ পাঠ করবে, কেননা তোমাদের দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে।
.
আবূ দাউদ ১০৪৭, ১৫৩১, নাসায়ী ১৩৭৪, ইবনু মাজাহ ১৬৩৬, আহমাদ ১৫৭২৯, দারেমী ১৫৭২, মুওয়াত্ত্বা মালিক ১৪৬,
রাসুলের (ﷺ) নিজের কথা থেকেই প্রমাণিত হয়ে গেল সূর্যোদয়ের দিনগুলির মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ দিন হল শুক্রবার। রাসুলের (ﷺ) জন্মের দিন সোমবার নয়।
বিঃদ্রঃ
অনেকেই যুক্তি দিয়ে বলতে চাইবেন শুক্রবার দিন যদি আদম আঃ সৃষ্টির কারনে এত মর্যাদাপূর্ণ হয় তাহলে রাসুলের (ﷺ) জন্মদিন আরো বেশি মর্যাদাপূর্ণ।
তাদের উদ্যেশ্যে বলব,,
উপরের দুটি হাদিস স্বয়ং রাসুলই (ﷺ) বলেছেন! এখন যদি সোমবারই সর্বশ্রেষ্ঠ হত তাহলে রাসুল (ﷺ) অবশ্যই আমাদের তা বলে যেতেন!!
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন:
«مَا بَقِيَ شَيْءٌ يُقَرِّبُ مِنَ الْجَنَّةِ، ويُبَاعِدُ مِنَ النَّارِ، إِلَّا وَقَدْ بُيِّنَ لَكُمْ»
”জান্নাতের নিকটে নেওয়ার ও জাহান্নাম থেকে দূরে নেওয়ার সকল বিষয়ই তোমাদেরকে বর্ণনা করে দেওয়া হলো।”
(তাবারানী; হা/১৬৪৭)
এ সকল হাদীস থেকে আমরা বুঝতে পারি যে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পরে নতুন কোনো রীতি পদ্ধতি চালু করার কোনো অবকাশ নেই।
এখন যদি আপনারা তা মেনে না নেন তাহলে বুঝা যাবে আপনারাই প্রকৃতপক্ষে রাসুলকে (ﷺ) মানছেন না! আপনারা হাদিস অস্বীকারকারি হিসেবে সাব্যস্ত হবেন।
আর যে ব্যাক্তি আল্লাহ ও রাসুলের (ﷺ) কথা মেনে না নিবে সে পৃথিবীর সবচেয়ে ভাল আমল করলেও আল্লাহ তার সেই আমলগুলো বাতিল করে দিবেন!
সূরা মুহাম্মদ (محمّد), আয়াত: ৩৩
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَلَا تُبْطِلُوٓا۟ أَعْمَٰلَكُمْ
হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।
মনে রাখতে হবে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল ইবলিশ শয়তান!!
ইবনু সীরীন রাহঃ বলেন,
.
أَوَّلُ مَنْ قَاسَ إِبْلِيسُ، وَمَا عُبِدَتِ الشَّمْسُ وَالْقَمَرُ
ইবলিসই সর্বপ্রথম কিয়াস করেছিল এবং একমাত্র এই কিয়াসের ভিত্তিতেই সূর্য ও চন্দ্রের ইবাদত করা হয়েছিল।
.
তাবারী, আত তাফসীর, ৮/১৩১; ইবনু আব্দুল বার, জামি বায়ানিল ইলম, নং ১৬৭৫; খতীব, আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ, নং ৫০৬; সুনান আদ-দারেমী
হাদিস নং ১৯৮
আল্লাহ শয়তানের সে যুক্তির কথাটি কোরআনে এভাবে বলেন,,
وَ قَالَ مَا نَہٰکُمَا رَبُّکُمَا عَنۡ ہٰذِہِ الشَّجَرَۃِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَا مَلَکَیۡنِ اَوۡ تَکُوۡنَا مِنَ الۡخٰلِدِیۡنَ
এবং (শয়তান) বলল,, তোমাদের রব তোমাদেরকে কেবল এ জন্য এ গাছ থেকে নিষেধ করেছেন যে, (খেলে) তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আরাফ/২০
وَ قَاسَمَہُمَاۤ اِنِّیۡ لَکُمَا لَمِنَ النّٰصِحِیۡنَ
আর সে (শয়তান) তাদের নিকট শপথ করল যে, নিশ্চয় আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকামীদের একজন।
আরাফ/২১
কাজেই যুক্তি দিয়ে কোন কিছু ইসলামে প্রবেশ করাবেন না,,
এটা আল্লাহর রাসুলকে (ﷺ) অপমান করারই নামান্তর।
যদি সত্যিই শয়তানের অনুসারী না হয়ে আল্লাহর রাসুলের (ﷺ) অনুুুসারী হয়ে থাকেন আর প্রকৃতপক্ষে রাসুলকেই (ﷺ) ভালবাসেন তাহলে রাসুলের নিচের কথার প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে আপনাদের কথার পক্ষে কোরআন ও সহিহ হাদিস থেকে দলিল পেশ করুন।
.
নবী করীম (ﷺ) বলেন,
الْبَيِّنَةُ عَلَى الْمُدَّعِي
যে কোন ব্যাপারে দাবীদারকে দলীল পেশ করতে হবে (তিরমিযী, মিশকাত হা/৩৭৬৯, হাদীছ ছহীহ)।
.
রাসূল (ﷺ) বলেন,
مَنِ ادَّعَى مَا لَيْسَ لَهُ فَلَيْسَ مِنَّا وَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
যে ব্যক্তি এমন কিছুর দাবী করে যা তার নয় অথবা তার অবগতিতে নেই, তাহলে সে আমার শরীআতের অন্তর্ভুক্ত নয় এবং সে তার বাসস্থান জাহান্নামে করে নেয়
(মুসলিম, মিশকাত হা/৩৭৬৫)।
.
আপনাদের সবচেয়ে শক্তিশালী দলিল হল "যদি" শব্দটি।
.
যদি ওটা হয় তাহলে এটা করলে দোষ কি! যদি শুক্রবার দিন এমন হয় তাহলে সোমবার দিন কেন হবে না!!
যদি আদমের জন্য ওটা হয় তাহলে নবীর (ﷺ) জন্য কেন হবে না?
দেখুন রাসুল (ﷺ) যদি নিয়ে কি বলেন, ,
فَلاَ تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَذَا وَكَذَا ‏.‏ وَلَكِنْ قُلْ قَدَّرَ اللَّهُ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ ‏"‏ لَوْ ‏"‏ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ ‏"‏ ‏.‏
তোমার কোন ক্ষতি হলে বলো না, যদি আমি এভাবে করতাম, বরং তুমি বল, আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং তিনি যা চান তাই করেন। কেননা যদি (লাও) শব্দটি শয়তানের তৎপরতার দ্বার খুলে দেয়।
.
তাখরীজ কুতুবুত সিত্তাহ: মুসলিম ২৬৬৪, আহমাদ ৮৫৭৩, ৮৬১১। তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: ফিযাল ৩৫৬।
কাজেই "যদি" শব্দ দিয়ে আপনারা কোন কিছু ইসলামী শরিয়তে অনুপ্রবেশ করাবেন না!
এতে নেকির পরিবর্তে আপনারা শয়তানের ভয়ংকর ফাঁদে আটকে পড়ে ঈমান আমল সবই হারাবেন।

Sunday, November 3, 2019

আজানের সংঙ্গা সূচনা ও ফজিলত

🔉🔉#আযান(الأذان)🔊🔊
#সংজ্ঞা : ‘আযান’ অর্থ, ঘোষণা ধ্বনি (الإعلام)। পারিভাষিক অর্থ, শরী‘আত নির্ধারিত আরবী বাক্য সমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চকণ্ঠে ছালাতে আহবান করাকে ‘আযান’ বলা হয়। ১ম হিজরী সনে আযানের প্রচলন হয়।[মির‘আত ২/৩৪৪-৩৪৫, ‘ছলাত’ অধ্যায়-৪, ‘আযান’ অনুচ্ছেদ-৪।]
🗞#সূচনা : ওমর ফারূক (রঃ) সহ একদল ছাহাবী একই রাতে আযানের একই স্বপ্ন দেখেন ও পরদিন সকালে ‘অহি’ দ্বারা প্রত্যাদিষ্ট হ’লে রছূলুল্লহ (ছাঃ) তা সত্যায়ন করেন এবং বেলাল (রাঃ)-কে সেই মর্মে ‘আযান’ দিতে বলেন। [ আবুদাঊদ হা/৪৯৯, ‘আওনুল মা‘বূদ হা/৪৯৪-৪৯৫, ২/১৬৫-৭৫; আবুদাঊদ, দারেমী, ইবনু মাজাহ, মিশকাত হা/৬৫০।]
ছাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ (রাঃ) সর্বপ্রথম পূর্বরাতে স্বপ্নে দেখা আযানের কালিমা সমূহ সকালে এসে রছূলুল্লহ (ছঃ)-এর নিকটে বর্ণনা করেন। পরে বেলালের কণ্ঠে একই আযান ধ্বনি শুনে হযরত ওমর (রঃ) বাড়ী থেকে বেরিয়ে চাদর ঘেঁষতে ঘেঁষতে ছুটে এসে রছূলুল্লহ (ছাঃ)-কে বলেন, ‘যিনি আপনাকে ‘সত্য’ সহকারে প্রেরণ করেছেন, তাঁর কসম করে বলছি আমিও অনুরূপ স্বপ্ন দেখেছি’। একথা শুনে রছূলুল্লহ (ছাঃ) ‘ফালিল্লা-হিল হাম্দ’ বলে আল্লহর প্রশংসা করেন’।[আবুদাঊদ, (আওনুল মা‘বূদ সহ) হা/৪৯৫; মিশকাত হা/৬৫০।]
একটি বর্ণনা মতে ঐ রাতে ১১ জন ছাহাবী একই আযানের স্বপ্ন দেখেন’। [মিরক্বাত শরহ মিশকাত ‘আযান’ অনুচ্ছেদ ২/১৪৯ পৃঃ]
উল্লেখ্য যে, ওমর ফারূক (রঃ) ২০ দিন পূর্বে উক্ত স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আব্দুল্লাহ বিন যায়েদ আগেই বলেছে দেখে লজ্জায় তিনি নিজের কথা প্রকাশ করেননি।[আবুদাঊদ (আওনুল মা‘বূদ সহ) হা/৪৯৪ ‘আযানের সূচনা’ অনুচ্ছেদ। ]
#আযানের_ফযীলত (فضل الأذان) :
#আবু_ছাঈদ_খুদরী (রাঃ) হতে বর্ণিত রছূলুল্লহ (ছঃ) এরশাদ করেন,
لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَّلاَ إِنْسٌ وَّ لاَ شَيْئٌ إِلاَّ شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ رواه البخاريُّ-
🗞‘মুওয়ায্যিনের আযানের ধ্বনি জিন ও ইনসান সহ যত প্রাণী শুনবে, ক্বিয়ামতের দিন সকলে তার জন্য সাক্ষ্য প্রদান করবে’। [বুখারী, মিশকাত হা/৬৫৬ ‘ছালাত’ অধ্যায়-৪, ‘আযানের ফযীলত’ অনুচ্ছেদ-৫।]
🗞 রছূলুল্লহ (ছাঃ) এরশাদ করেন যে, ‘ক্বিয়ামতের দিন মুওয়ায্যিনের গর্দান সবচেয়ে উঁচু হবে’।[মুসলিম, মিশকাত হা/৬৫৪।]
🗞মুওয়ায্যিনের আযান ধ্বনির শেষ সীমা পর্যন্ত সজীব ও নির্জীব সকল বস্ত্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করে ও সাক্ষ্য প্রদান করে। ঐ আযান শুনে যে ব্যক্তি ছলাতে যোগ দিবে, সে ২৫ ছলাতের সমপরিমাণ নেকী পাবে। মুওয়ায্যিনও উক্ত মুছল্লীর সমপরিমাণ নেকী পাবে এবং তার দুই আযানের মধ্যবর্তী সকল (ছগীরা) গুনাহ মাফ করা হবে’।[নাসাঈ, আহমাদ, মিশকাত হা/৬৬৭।]
🗞আযান ও এক্বামতের ধ্বনি শুনলে শয়তান ছুটে পালিয়ে যায় ও পরে ফিরে আসে’।[বুখারী, মুসলিম, মিশকাত হা/৬৫৫।]
🗞 যে ব্যক্তি বার বছর যাবৎ আযান দিল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তার প্রতি আযানের জন্য ৬০ নেকী ও এক্বামতের জন্য ৩০ নেকী লেখা হয়’। [ইবনু মাজাহ, মিশকাত হা/৬৭৮।]
🗞রছূলুল্লহ (ছঃ) বলেন, ইমাম হ’ল (মুছল্লীদের ছলাতের) যামিন ও মুওয়ায্যিন হ’ল (তাদের ছলাতের) আমানতদার। অতঃপর তিনি তাদের জন্য দআ করে বলেন, হে আল্লহ! তুমি ইমামদের সুপথ প্রদর্শন কর ও মুওয়ায্যিনদের ক্ষমা কর।[ইবনু মাজাহ, মিশকাত হা/৬৭৮।]

🔊🔊#আযানের_কালেমা_সমূহ (كلمات الأذان)
🗞আযানের কালেমা সমূহ (كلمات الأذان) : ১৫ টি:
1★★ আল্ল-হু আকবার [اللهُ أَكْبَرُ ....৪ বার]
(অর্থ : আল্লহ সবার চেয়ে বড় বা আল্লহ মহান)
2★★ আশ'হাদু আল লা-ইলাহা ইল্লাল্ল---হ أَشْهَدُ أَن لاَّ إلَهَ إِلاَّ اللهُ ....[২ বার]
(আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লহ ব্যতীত কোন উপাস্য নেই)
3★★ আশ'হাদু আন্না মুহাম্মাদার রছূ-লুল্ল---হ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ ...[২ বার]
(আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লহর রছূল)
4★★ হাইয়া ‘আলাছ ছলা-হ (ছলাতের জন্য এসো) حَيَّ عَلَى الصَّلاَةِ .[..২ বার]
5★★ হাইয়া ‘আলাল ফালা-হ (কল্যাণের জন্য এসো) حَيَّ عَلَى الْفَلاَحِ ..[.২বার]
6★★ আল্ল-হু আকবার (আল্লহ সবার চেয়ে বড়) اللهُ أَكْبَرُ ...২ বার
7★★ লা--- ইলাহা ইল্লাল্ল---হ (আল্লহ ব্যতীত কোন উপাস্য নেই) لآ إلَهَ إِلاَّ اللهُ১ বার মোট= ১৫ বার।
[আব্দুল্লাহ বিন যায়েদ (রাঃ) বর্ণিত; আবুদাঊদ, মিশকাত হা/৬৫০; আবুদাঊদ হা/৪৯৯, ‘কিভাবে আযান দিতে হয়’ অনুচ্ছেদ-২৮; মির‘আত হা/৬৫৫, ২/৩৪৪-৩৪৫।]
ফজরের আযানের সময় হাইয়া ‘আলাল ফালা-হ এর পরে اَلصَّلاَةُ خَيْرٌ مِّنَ النَّوْمِ আছছলা-তু খয়রুম মিনান নাঊ--ম’ (নিদ্রা হতে ছালাত উত্তম) ২ বার বলবে।
[আবুদাঊদ হা/৫০০-০১, ৫০৪; ‘আওনুল মা‘বূদ, আবু মাহ্যূরাহ হ’তে, হা/৪৯৬; মিশকাত হা/৬৪৫। ইবনু রাসলান, আমীরুল ইয়ামানী ও শায়খ আলবানী একে তাহাজ্জুদের আযানের সাথে যুক্ত বলেন (সুবুলুস সালাম হা/১৬৭-এর ব্যাখ্যা, ১/২৫০; তামামুল মিন্নাহ ১৪৭ পৃঃ)। আবদুর রহমান মুবারকপুরী বলেন, বরং ফজরের আযানের সাথে হওয়াটাই ‘হক’ (حق) এবং এটাই ব্যাপকভাবে গৃহীত মাযহাব’ (তুহফা ১/৫৯৩, হা/১৯৮-এর ব্যাখ্যা দ্রঃ); রিয়াদ, লাজনা দায়েমাহ ফৎওয়া নং ১৩৯৬।]

Saturday, November 2, 2019

জাহান্নামে মানুষের সাথে পাথর কে শাস্তি দেওয়া বা পোড়ানো হবে কেন?

অনেকেই প্রশ্ন করে আল্লাহ বলেছেন, জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর! মানুষ জাহান্নামে যাবে তা বুঝলাম কিন্তু পাথর কি অপরাধ করলো যে সে জাহান্নামের জ্বালানি হবে?
জবাবে বলা যায় যে, মহান আল্লাহ তায়ালা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন হতে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর; যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাগণ, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে তার অবাধ্য হয় না। আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ করা হয়। (সূরা তাহরীম আয়াত ৬)
জাহান্নামের জ্বালানি হবে পাথর এর অর্থ হলো, পাথরের কয়লা হবে জ্বালানী। (তাফহীমুল কুরআন খণ্ড ১৭, পৃ ২০৪)
আল্লামা ইবনে কাসীর (রহঃ) বলেছেন, পাথর জ্বালানী হবে এই কথার উদ্দেশ্য হতে পারে যে, যারা দুনিয়ার বুকে পাথর বা মাটির মূর্তি পূজা করতো সেই সকল পাথর এবং মূর্তি হবে জাহান্নামের জ্বালানী। মহান আল্লাহ তায়ালা বলেন, তোমরা আল্লাহ তায়ালার পরিবর্তে যাদের উপাস্য হিসেবে গ্রহণ করেছো (ইবাদত করো) তারা হবে জাহান্নামের ইন্ধন তথা জাহান্নামের জ্বালানি। (সূরা আম্বিয়া আয়াত ৯৮)
হযরত মুজাহিদ, জাফর আল বাকির, সুদ্দী (রহঃ) বলেন, ওটা হবে গন্ধকের পাথর যা হবে অত্যন্ত দুর্গন্ধময়। (ইবনে কাসীর খণ্ড ১৭, পৃষ্ঠা ৪৯৩)। জাহান্নামের জ্বালানি হবে পাথর এই কথা দ্বারা যারা মুশরিক এবং মূর্তি পূজায় বিশ্বাসী তাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া হলো যে, তোমরা যে সকল পাথরের মূর্তি বানিয়ে উপাসনা কর সেই পূজনীয় মূর্তিই তথা পাথর হবে জাহান্নামের খড়ি। আর এই কারণেই মহান আল্লাহ তায়ালা পাথরের কথা উল্লেখ করেছেন।

Monday, October 21, 2019

ঘুষের ভয়াবহতা ও তা থেকে উত্তরণের উপায় কি?

🔘🔘🔘 ঘুষের ভয়াবহতা ও তা থেকে উত্তরণের উপায় 🔘🔘🔘
ঘুষ একটি সামাজিক ব্যাধি। ঘুষ হচ্ছে স্বাভাবিক ও বৈধ উপায়ে যা কিছু পাওয়া যায় তার উপর অবৈধ পন্থায় অতিরিক্ত কিছু গ্রহণ করা। কোনো কর্মকর্তা বা কর্মচারী তার দায়িত্ব পালনের জন্য নিয়মিত বেতন/ভাতা পাওয়া সত্ত্বেও যদি বাড়তি কিছু অবৈধ পন্থায় গ্রহণ করে তাহলে তা ঘুষ হিসাবে বিবেচিত। অনেক সময় স্বীয় অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য ঘুষ দেওয়া হয়। আবার অনেক সময় টাকা-পয়সা ছাড়াও উপহারের নামে নানা সমগ্রী প্রদান করা হয়। সুতরাং যেভাবেই হোক, আর যে নামেই হোক তা ঘুষের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«لَعْنَةُ اللَّهِ عَلَى الرَّاشِي وَالْمُرْتَشِي»
“ঘুষ প্রদানকারী ও গ্রহণকারী উভয়ের উপরই আল্লাহর লা‘নত[1]।”
সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে হারাম অর্থ গ্রহণই হচ্ছে ঘুষ। এই ঘুষ যারা দেয় তারাও সমান অপরাধী। বেআইনী ফায়দা হাসিলের জন্য যারা কর্তাব্যক্তিদেরকে বিভিন্ন সুবিধা বা টাকা পয়সা দিয়ে প্রভাবিত করতে চেষ্টা করে তারাই এই গুনাহ সংঘটনের অন্যতম শরীক। যারা ঘুষকে একটি অঘোষিত ব্যবস্থা হিসেবে প্রশ্রয় দেয় তারাই অপরাধী। দেখা যায় মাঝে মধ্যে বেড়াই ক্ষেত খায়, রক্ষকই হয় ভক্ষক। ন্যায়কে যাদের লালন করার কথা তারাই অন্যায়কে ধারণ করছে। এভাবে দুর্নীতির ডালপালা সারা দেশে বিস্তার লাভ করে।
ঘুষ বা উৎকোচ আসে নজরানার রূপ ধরে। “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে কর্মচারী নিয়োগ করে যাকাত আদায়ের জন্য পাঠালেন। সে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এটা যাকাতের মাল আর এটা আমাকে উপঢৌকনস্বরূপ দেওয়া হয়েছে। এতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বললেন- সরকারী কর্মচারীর কি হলো! আমরা যখন তাকে কোনো দায়িত্ব দিয়ে কোথায়ও প্রেরণ করি তখন সে ফিরে এসে বলে এই মাল আপনাদের (সরকারের) এবং এটা আমাকে প্রদত্ত উপহার। সে তার বাড়িতে বসে থেকে দেখুক তাকে উপহার দেওয়া হয় কি-না[2]।”
একবার এক সরকারী উর্ধ্বতন কর্মকর্তা উমর রাদিয়াল্লাহু ‘আনহু-কে কিছু উপহার দিলেন। উপহারগুলো দেখে উমর রাদিয়াল্লাহু ‘আনহু বলেছিলেন- তুমি যে বললে এগুলো বায়তুলমালের আর এগুলো আমার উপহার! তুমি এই পদ ছেড়ে বাপের ঘরে বসে থাক, দেখ তো কে তোমার জন্য উপহার নিয়ে আসে।” সত্য-মিথ্যার পার্থক্য করার এই জ্ঞান ও সাহসের জন্যই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে আল-ফারুক উপাধি দিয়েছিলেন। কবি ফররুখ বলেছেন-
“আজকে উমর পন্থী পথিক দিকে দিকে প্রয়োজন
পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ।”
কিন্তু হায়! এখন মুসলিম অধ্যুষিত বাংলাদেশের এই সমাজের চিত্র দেখলে প্রশ্ন জাগে ইসলামের সেই মহান শিক্ষার প্রতিফলন কোথায়? এ জন্যেই কবি নজরুল বলেছেন:
ইসলাম সে তো পরশ মানিক তারে কে পেরেছে খুঁজি,
পরশে তাহার ধন্য যারা তাদেরই আমরা বুঝি।
ইসলামের পরশ আমাদের কলবে পৌঁছেনি বলেই আজ আমরা ঘুষকে উপহার ভাবি। অফিসের ফাইল ঘুষ না পেলে সামনে চলে না। যার ফলে দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নতি হয় না। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মেধাহীনদের রাজত্ব চলে। ঘুষ দিয়ে যে চাকুরী পেতে হয় সেই চাকুরীকে সেবা মনে করার কোনো কারণ নেই। আর তাই ঘুষ দিয়ে শিক্ষকের চাকুরী পাওয়া লোকটির কাছ থেকে তার ছাত্ররা কতটুকু এলেমদার হবে তা নিয়ে মনে অনেক সংশয় থেকে যায়।
এই ঘুষের জামানায় পাকা দড়িবাজরা তরতর করে উপরে উঠে যাচ্ছে দেখে আল্লাহর নেক বান্দারা মাঝে মাঝে ভাবে, যে কি নেক নিয়তের কি কোনো দাম নেই? এটা কি বোকামি? কিন্তু তিতা ফলের চারা লাগিয়ে যেমন সুমিষ্ট ফলের আশা করা যায় না তেমনি দুর্নীতির মাধ্যমে গড়ে উঠা ব্যবস্থাপনার কাছে কোনো কল্যাণ আশা করা যায় না। তাই ঘুষ সম্পর্কে মহান আল্লাহ বলেন:
﴿فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَنزَلۡنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُواْ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ﴾ [البقرة: ٥٩]
“এরপর যালিমরা বদলে দিল যা তাদের বলা হয়েছিল। তার পরিবর্তে অন্য কথা। এ কারণে যারা যুলুম করল তাদের উপর নাযিল করলাম আকাশ হতে এক মহাশাস্তি। কারণ, তারা অধর্ম-অন্যায় কাজ করেছিলো।” (আল-কুরআন, ২:৫৯)
এ আয়াতে সত্যকে বদলে দেওয়ার শাস্তির উল্লেখ আছে। ঘুষও সত্যকে বদলে দেয়। পাসকে ফেল দেখিয়ে দেয়। একজন হকদারের হক বদলে দিয়ে অন্যকে অন্যায়ভাবে দেওয়া হয়।
অতীত যামানায় যারা ঘুষ গ্রহণ করত, দুর্নীতির আশ্রয় নিয়ে ধর্মের বাণীতে জালিয়াতি করত তাদের সম্পর্কে আল-কুরআনে বলা হয়েছে:
﴿ فَوَيۡلٞ لِّلَّذِينَ يَكۡتُبُونَ ٱلۡكِتَٰبَ بِأَيۡدِيهِمۡ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنۡ عِندِ ٱللَّهِ لِيَشۡتَرُواْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَوَيۡلٞ لَّهُم مِّمَّا كَتَبَتۡ أَيۡدِيهِمۡ وَوَيۡلٞ لَّهُم مِّمَّا يَكۡسِبُونَ ٧٩ ﴾ [البقرة: ٧٩]
সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে- এটি আল্লাহর নিকট হতে এসেছে। তাদের হাত যা রচনা করেছে তার জন্য শাস্তি তাদের এবং যা তরা উপার্জন করে তার জন্যও শাস্তি তাদের।” (আল-কুরআন, ২:৭৯)
ঘুষ হচ্ছে একটি হারাম জিনিস। যদিও ঘুষখোর এটাকে হারাম মনে করে না। আয়াতে ঘুষ খেয়ে ধর্মের বাণী বদলে দেওয়ার কথা বলা হলেও সকল জালিয়াতির জন্যই শাস্তি প্রযোজ্য।
ঘুষ সব সময় টাকা-পয়সা হয় না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানান বস্তু ও বিষয় হতে পারে। এ জন্যই হাদীসের ভাষায় এটিকে বলে ‘রিশওয়াহ’ বা দড়ি। দড়ি দিয়ে কুপের ভেতর থেকে বালতি টেনে উঠাবার মত ঘুষ অন্যের হক নিজের ঘরে নিয়ে আসে। এজন্য এই প্রক্রিয়ায় তিনটি পক্ষ থাকে।
১. রাশী راشى যে ঘুষ প্রদান করে,
২. মুরতাশী مرتشى যে ঘুষ গ্রহণ করে এবং
৩. রায়েশ رائش যে অনুঘটক হয়ে কাজ করে। আল্লামা সান‘আনী তার বিখ্যাত গ্রন্থ সুবুলুস সালাম শারহু বুলুগিল মারাম গ্রন্থে বলেন- রায়েশ বা ঘুষের ঘটক হচ্ছে্ ওই ব্যক্তি যে ঘুষখোর ও ঘুষদাতার মধ্যে যোগাযোগ ঘটিয়ে থাকে।[3]
তবে মূলপক্ষ হচ্ছে দুটি: যে ঘুষ দেয় ও যে ঘুষ খায়।
আব্দুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«لعنة الله االراشي والمرتشي في الحكم »
“ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের ওপর আল্লাহর লা’নত।”[4]
ইমাম তাবারানী তার আল-মু‘জামুস সগীর গ্রন্থে একটি হাদীস সংকলন করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
« الرشوة في الحكم كفر وهى بين الناس سحت»
‘রিশওয়াহ বিচারের ক্ষেত্রে কুফরি। লোকেরা নিজেদের মধ্যে এ কাজ করা সুহত।”
আগেই বলা হয়েছে রিশওয়াহ অর্থ ঘুষ। তাহলে সুহত অর্থ কি? এ প্রশ্নের উত্তর পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর একটি হাদীসে:
«كل لحم أنبتته السحت فالنار أولى به، قيل ما السحت ؟ قال الرشوة في الحكم»
“যে গোশত উদগত হয়েছে সুহত থেকে, তার জন্য জাহান্নামের আগুনই বেশি উপযোগী। একজন জিজ্ঞেস করলো, সুহত কী? তিনি বললেন, বিচার বা শাসনকার্যে ঘুষ গ্রহণ।”[5]
তাহলে দেখা যায় যে, ঘুষের অর্থে যে নিজে পানাহার করে এবং তার পোষ্যদের পানাহার করায় সকলের জন্যই তা খুবই মন্দ কাজ। এই ঘুষ-লালিত দেহের ইবাদত আল্লাহ কবুল তো করবেনই না বরং তাদের জন্য লাঞ্ছনা, আখিরাতের আগুণ অপেক্ষা করছে।
ইয়াহূদীদের দুর্গতির কারণ হিসেবে আল্লাহ তা‘আলা বলেন:
﴿ سَمَّٰعُونَ لِلۡكَذِبِ أَكَّٰلُونَ لِلسُّحۡتِ ﴾ [المائ‍دة: ٤٢]
“তারা মিথ্যা শ্রবণে অত্যন্ত আগ্রহশীল এবং অবৈধ (ঘুষ) ভক্ষণে অত্যন্ত আসক্ত।” (আল-কুরআন, ৫:৪২)
অপর একটি আয়াতে আল্লাহ তা‘আলা বলেন:
﴿ وَتَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يُسَٰرِعُونَ فِي ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ٦٢ ﴾ [المائ‍دة: ٦٢]
“হে নবী! আপনি (আহলে কিতাবদের) অনেককেই দেখবেন পাপে, সীমালঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে (ঘুষ খাওয়াতে) তৎপর। তারা যা করে নিশ্চয় তা নিকৃষ্ট।” (আল-কুরআন, ৫:৬২)
আয়াতে ‘অবৈধ ভক্ষণ’ তরজমা করা হলেও হাদীসে এই ‘সুহত’ বা অবৈধ আয়কে ঘুষ হিসেবে তাফসীর করে দেওয়া হয়েছে। তবে সকল প্রকার দুর্নীতির মাধ্যমে উপার্জিত আয়ও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে।
এই ঘুষের বিষয়টি পবিত্র কুরআনের একটি আয়াতে স্পষ্টতই এসেছে। বিচারের রায়কে প্রভাবিত করা এবং প্রশাসকদেরকে নিরপেক্ষতা ও ন্যায়নিষ্ঠতা থেকে আলাদা করাই যে ঘুষের মূখ্য উদ্দেশ্য হয়ে থাকে তা প্রতিফলিত হয়েছে এই আয়াতে:
﴿ وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ وَتُدۡلُواْ بِهَآ إِلَى ٱلۡحُكَّامِ لِتَأۡكُلُواْ فَرِيقٗا مِّنۡ أَمۡوَٰلِ ٱلنَّاسِ بِٱلۡإِثۡمِ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ١٨٨ ﴾ [البقرة: ١٨٨]
“তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকদের বা প্রশাসকদের কাছে পেশ করো না।” (আল-কুরআন, ২: ১৮৮)
এ আয়াতে ‘হুক্কাম’ অর্থ শাসকগণ, প্রশাসনগণ, বিচারকগণ হতে পারে। আরবী ভাষায় হাকিম বা বহুবচনে হুক্কাম শব্দটি এইসব অর্থে সমানভাবে ব্যবহার করা হয়েছে। এখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কথা বুঝানো হয়েছে যাদের সিদ্ধান্তে একজনের সম্পদে অন্য কেউ অন্যায়ভাবে ভাগ বসাতে পারবে। উপর্যুক্ত আয়াতে وتدلوا بها শব্দটি বেশ তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে ‘বালতি কুপে ফেলে তা টেনে উঠানো।’ ঠিক তেমনি ঘুষের রশিতে নিজের প্রত্যাশিত বস্তু টেনে আনা হয়। এটি রুপক অর্থে এসেছে।
এজন্যই আল্লামা আলুসী তার তাফসীর রুহুল মা‘আনীতে বলেন: “তোমাদের সম্পদের কিছু অংশ অসাধু বিচারক বা প্রশাসকদেরকে ঘুষ হিসেবে দিও না।”
তাফসীরে মাদারেকেও এ আয়াতের ‘বাতেল’ শব্দ দ্বারা ঘুষ বা রিশওয়াহ বুঝানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।[6] এতে প্রমাণিত হলো যে, পবিত্র কুরআনে ঘুষের বিরুদ্ধে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।
আজ আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার প্রথম দিকে রয়েছে। এই দুর্নীতির নানা রকমের রয়েছে। তবে ঘুষ হচ্ছে প্রধান ও সবচেয়ে ব্যাপক দুর্নীতি। ঘুষের এই ব্যাপকতা কেবল আখিরাতের জন্যই ভয়াবহ নয়; বরং আমাদের এই সামাজিক জীবনেও দুর্ভোগের কারণ।
ঘুষের বিষয়টি এখন আর লুকোছাপা নেই; তা এখন সবারই জানা। বাসে, লঞ্চে, পথে-ঘাটে মানুষ ঘুষের আলাপ করছে। আমাদের আশপাশের লোকজন তা শুনেও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এ রকম অবস্থার কারণেই আমরা জাতি হিসেবে ক্রমশ বোধহীন হয়ে পড়েছি এবং ভবিষ্যতের অজানা লা‘নত অথবা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অথবা সন্ত্রাসের আরও প্রকোপ দেখে এক বিরাট ভয় আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু ধর্মের বাণী আজ আমাদের জীবনে বাস্তব রূপ ধরে আসলেও আল্লাহর হুকুম পালন করার প্রতি আমাদের আগ্রহ নেই, যা দুঃখজনক হলেও সত্য। এ হচ্ছে এক ভয়াবহ অবস্থা।
ঘুষ আমাদের জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে। ঘুষের কারণে মানুষ যোগ্যতার মূল্যায়ণ পাচ্ছে না। ঘুষের চিন্তায় যখন কর্মকর্তা-কর্মচারীদের মাথা ঘুরতে থাকে তখন হাতের কলম সিরাতুল মুস্তাকীমে চলে না। ঘুষ হচ্ছে সমাজদেহে নীরব মরণ ব্যাধি। সকল নীতি-নৈতিকতা, সমস্ত আইন-কানুন, বিধি-বিধানকে বিধ্বস্ত করে দেওয়ার জন্য ঘুষ নামক এই নমরুদই দায়ী। এ হচ্ছে এক মরণ ভাইরাস যা আমাদের সমাজের সকল ব্যবস্থাপনাকে নাজেহাল করে দিচ্ছে। এই অভিশাপ থেকে মুক্ত হতে না পারলে আমাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে না এবং আমরাও একটি সময় অতীতের নমরূদ, ফিরাউনদের ন্যায় অভিশপ্ত জাতিতে পরিণত হব ও আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাব। কালব- এর পরিশুদ্ধির জন্য দেহ পরিশুদ্ধ থাকতে হয়। হালাল রুজি বা সৎ উপার্জনকারী আল্লাহর বন্ধু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। পক্ষান্তরে অসৎ উপার্জন করে অতি তাড়াতাড়ি সুখের সন্ধান করা আসলে বৃথা। অনেকেই অর্থ উপার্জনে সুবিধাজনক বিষয়ে লেখাপড়া শেষ করেই তার পেশায় এমনভাবে মগ্ন হয় যেন সে পারে তো দু দিনেই বিশাল বিত্ত-বৈভবের মালিক হয়ে যায়। লোকের সেবা করা এবং এজন্য ত্যাগী মনোভাব নিয়ে কাজ করার কোনো লক্ষণই দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদীসে এই তাড়াহুড়া করে অসৎভাবে উপার্জন করা থেকে বিরত থাকতে বলেছেন:
«إن نفسا لا تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب، ولا يحملنكم استبطاء الرزق أن تطلبوه بمعاصي الله، فإن الله لا يدرك ما عنده إلا بطاعته».
“কোনো প্রাণী তার রিযিক পূর্ণ না হওয়া পর্যন্ত কখনও মরবে না। সাবধান! আল্লাহকে ভয় করো এবং আবেদনে সৌন্দর্য বজায় রাখো। তোমার রিযিক ধীরগতিতে আসার কারণে তা আল্লাহর নাফরমানির মাধ্যমে চেয়ো না। কারণ তাঁর নিকট যা আছে তা লাভ করতে হলে তাঁর আনুগত্যের মাধ্যমেই করতে হবে।” (বাযযার, ইবন মাসউদ রা. হতে)
তবে কেউ যদি অন্যের সম্পদ গ্রাস করে তবে তার পরিণতি সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন:
﴿ فَبِظُلۡمٖ مِّنَ ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ طَيِّبَٰتٍ أُحِلَّتۡ لَهُمۡ وَبِصَدِّهِمۡ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرٗا ١٦٠ وَأَخۡذِهِمُ ٱلرِّبَوٰاْ وَقَدۡ نُهُواْ عَنۡهُ وَأَكۡلِهِمۡ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمٗا ١٦١ ﴾ [النساء: ١٥٩، ١٦١]
“যারা ইয়াহূদী ছিল, তাদের যুলুমের কারণে আমরা তাদের ওপর এমন সব পবিত্র বস্তু হারাম করে দিয়েছি, যা ছিল তাদের জন্য হালাল। এছাড়াও আল্লাহর পথে অনেক বাধা দেওয়ার জন্য তা করেছিলাম এবং তারা সুদ গ্রহণের কারণে- যা তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে লোকের ধনসম্পদ গ্রাস করার জন্য। কাফিরদের মর্মন্তুদ শান্তি প্রস্তুত রেখেছি।” (আল-কুরআন, ৪:১৬০-১৬১)
এমনিভাবে অসৎ উপার্জন করে গাড়ি-বাড়ি, বিত্ত-বৈভব, প্রভাব-প্রতিপত্তি লাভ করার যে তীব্র আকাঙ্খা মানুষের মনে জাগে এবং শয়তান এইসব অপকর্মকে আকর্ষণীয় ও লোভনীয় করে সামনে তুলে ধরে, এর পরিণতি দুনিয়া ও আখিরাতে ভয়াবহ!
ইসলামে ঘুষ সম্পূর্ণরূপে হারাম। ঘুষদাতা ও ঘুষগ্রহিতা উভয়ে জাহান্নামী।
তাই আসুন, আমরা তওবা করে ঘুষকে পরিত্যাগ করি, এর বিরুদ্ধাচরণ করি। একে ঘৃণা করি, একে প্রতিরোধ করি। মহান আল্লাহ আমাদেরকে তাওফীক দিন। আমীন।
বাঁচার উপায়:
রোগের চিকিৎসার চেয়ে তার প্রতিরোধই হচ্ছে উত্তম ব্যবস্থা। এ জন্য ঘুষ লেনদেন সংঘটনের পূর্বেই তার সুযোগ ও সম্ভাবনাকে চিরতরে বন্ধ করে দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে মানুষের মৌলিক চাহিদা পূরণ, শিক্ষা -প্রশিক্ষণ ও বাস্তব ভিত্তিক সর্মসূচীর মাধ্যমে জনগণকে সচেতন করার উপর বিশেষ গুরুত্বারোপ করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ছাড়াও নিম্নোক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে।
ক. আখিরাতের চেতনা জাগ্রতকরণ:
দুনিয়ার জীবনই মানুষের শেষ নয় বরং মৃত্যুর পর মানুষকে আখিরাতের অনন্ত জীবনে প্রবেশ করতে হবে। সেদিন আল্লাহ তা‘আলার দরবারে দুনিয়ার জীবনের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। মূলত আখিরাতের চেতনা মানুষের জীবনে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকে। যে ব্যক্তি আখিরাতে সত্যিকার বিশ্বাস করে সে কখনও ঘুষ গ্রহন করতে পারে না। মানুষের দুনিয়ার জীবন হচ্ছে অতি সংক্ষিপ্ত এবং আখিরাতই হচ্ছে অনন্ত জীবন। এ সম্পর্কে আল-কুরআনে বর্ণিত হয়েছে:
﴿ بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ١٦ وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ١٨ ﴾ [الاعلا: ١٦، ١٨]
“বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশী প্রধান্য দিচ্ছ। অথচ আখিরাত সর্বোত্তম এবং চিরস্থায়ী” (সূরা আল আ‘লা: ১৬-১৭ )
এ চেতনা যখন মানুষের মধ্যে সৃষ্টি হবে, তখন সে অবশ্যই এ থেকে বিরত থাকবে।
খ.হালাল হারামের দিক-নির্দেশনা দান:
অর্থ উপার্জনের ক্ষেত্রে জনগণকে হালাল-হারামের দিক নির্দেশনামূলক শিক্ষা প্রদান করা উচিত। কেননা ইসলাম হালাল বা বৈধ বিষয় উপার্জনের প্রতি উদ্বুদ্ধ করেছে এবং হারাম উপার্জন বর্জন করার নির্দেশ দিয়েছে, এ সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন,
﴿فَكُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلٗا طَيِّبٗا وَٱشۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ ١١٤﴾ [النحل:114]
“আল্লাহ তোমাদের হালাল এবং পবিত্র যা দিয়েছেন তা হতে তোমরা আহার কর এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর, যদি তোমরা কেবল তারই ইবাদত কর।” (সূরা আন নাহল: ১১৪)
রাজনৈতিক ও ক্ষমতাসীন ব্যক্তিবর্গ অনেক সময় অর্থ আত্মসাৎ করে থাকেন। অবৈধভাবে যে কোনো প্রকার অর্থ আত্মসাৎকে ইসলাম হারাম ঘোষণা করেছে।
গ. দলীয়করণ ও স্বজনপ্রীতি মুক্ত হওয়া:
চাকুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা ইত্যাদি সততা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রদান করা জরুরী। কারণ এ সমস্ত চাকুরি প্রশাসনিক ব্যক্তিবর্গের নিকট আমানত। ইসলাম এ সমস্ত আমানত তার যোগ্য প্রাপকদের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। এ সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন,
﴿ ۞إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تُؤَدُّواْ ٱلۡأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهۡلِهَا ٥٨ ﴾ [النساء: ٥٨]
“নিশ্চয় আল্লাহ তা‘আলা নির্দেশ দিচ্ছেন যে, তোমরা যেন আমানত তার যথার্থ মালিককে প্রত্যার্পণ কর।” (সূরা আন-নিসা: ৫৮)
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
“তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। নেতা তার অধীনস্থদের জন্য জবাবদিহী করবেন।”[7]
ঘ. উপযুক্ত পারিশ্রমিক প্রদানঃ
প্রয়োজনের তুলনায় স্বল্প বেতনের কারণে মানুষ ঘুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এজন্য ইসলাম প্রত্যেককে এমন মজুরি বা বেতন প্রদানের কথা বলেছে যে তা দ্বারা সে তার ন্যায়ানুগ ও স্বাভাবিক প্রয়োজন মেটাতে পারে। শ্রমিকদের অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«إِنَّ إِخْوَانَكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ، فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَأَعِينُوهُمْ»
“তারা তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। কারো ভাই তার অধীনে থাকলে তার উচিত নিজে যা খাবে তাই খাওয়াবে। নিজে যা পরবে তাকেও তা পরতে দিবে এবং তাকে দিয়ে এমন কাজ করাবে না যা তার সাধ্যাতীত। কোনভাবে তার উপর আরোপিত বোঝা বেশি হয়ে গেলে নিজেও সে কাজে তাকে সাহায্য করবে।”[8]
ঙ. যোগ্য, অভিজ্ঞ ও সৎ কর্মচারি নিয়োগ দান:
প্রশাসনের বিভিন্ন স্তরে ঘুষ ও উৎকোচ গ্রহণের মাধ্যমে অদক্ষ, অনভিজ্ঞ ও অসৎ কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ফলে এসব কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েই তার বিনিয়োগকৃত সমুদয় অর্থ উত্তোলনে ব্যস্ত হয়ে পড়ে। অতএব প্রশাসনকে ঘুষের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য সৎ, বিশ্বস্ত ও অভিজ্ঞ লোক নিয়োগ করতে হবে। আল্লাহ তা‘আলা এ সম্পর্কে বলেন,
﴿ إِنَّ خَيۡرَ مَنِ ٱسۡتَ‍ٔۡجَرۡتَ ٱلۡقَوِيُّ ٱلۡأَمِينُ ٢٦ ﴾ [القصص: ٢٦]
“তোমার জন্য সর্বোত্তম কর্মচারী হতে পারে সেই ব্যক্তি, যে শক্তিশালী ও বিশ্বস্ত। (সূরা আল কাসাস: ২৬)
﴿ ۞إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تُؤَدُّواْ ٱلۡأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهۡلِهَا﴾ [آل عمران: 58]
এ সম্পর্কে আল্লাহ তা‘আলা আরও বলেন, “নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের নির্দেশ দিচ্ছেন যে, তোমরা যেন আমানত তার মালিককে প্রত্যার্পণ কর।” (সূরা আন নিসা: ৫৮)
এভাবে ইসলাম সৎ, যোগ্য ও বিশ্বস্ত কর্মচারী নিয়োগের মাধ্যমে দুর্নীতি সংঘটনের সম্ভাবনা বন্ধ করে দিতে চায়।
চ. গণসচেতনতা সৃষ্টি:
ঘুষ গ্রহণ এক ধরণের দুর্নীতি। এ দুর্নীতির ভয়াবহতা এবং এর নেতিবাচক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ভূমিকা সম্পর্কে সকল স্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে। যাতে সমাজের প্রতিটি মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগী হয়। বিষয়টি কঠিন হলেও অসম্ভব নয়। কেননা এদেশের জনগণ ধর্মভীরু এবং সরল প্রকৃতির। তাদেরকে যদি ঘুষের ক্ষতিকর প্রভাব এবং তার ইহকালীন ও পরকালীন পরিণতির বিষয় বুঝিয়ে দেওয়া যায়, তাহলে তা খুব সহজে প্রতিরোধ সম্ভব। দেশের সকল প্রচার মাধ্যম জনমত ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য রেডিও, টেলিভিশনসহ পত্র-পত্রিকার মাধ্যমে যদি জনগণকে এর কুফল ও ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করা যায়, তাহলে তা ঘুষ প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে।
ছ. প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ:
শোষণমুক্ত সমাজ বিনির্মাণের জন্য জবাবদিহিতার কোনো বিকল্প নেই। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত জবাবদিহিতার নিশ্চিতকরণ অফিস আদালতে ঘুষের লেনদেন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আর তোমরা প্রত্যেকে স্বীয় দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।”[9]
জ. ঘুষগ্রহীতাদের উপযুক্ত শাস্তি প্রদানঃ
সমাজ থেকে ঘুষ-বাণিজ্য চিরতরে উচ্ছেদ করতে হলে শুধুমাত্র উপদেশ, সতর্কবাণী ও প্রতিরোধমূলক ব্যবস্থা করেই তার দায়িত্ব শেষ করলে চলবে না বরং কোনো ব্যক্তি যদি এ কাজে জড়িয়ে পড়ে, তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা করবে, যেন মানুষ শাস্তির পরিণতির ভয়ে ঘুষের লেনদেন থেকে দূরে থাকে।
ঝ.মানুষের অধিকার আদায়ের ব্যপারে সচেষ্ট হওয়া:
ঘুষের মাধ্যমে যে সমস্ত অপরাধ সংঘটিত হয় তার অধিকাংশই মানুষের অধিকার বিষয়ক। যেমন, যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রদান, প্রমোশন প্রদান, সুযোগ-সুবিধা, স্বজনপ্রীতি ও অন্যের সম্পদ আত্মসাৎ ইত্যাদি। অধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবেন না।
ঞ. সম্পদ অর্জনে ইসলামী নীতি অবলম্বন:
সম্পদের মোহ এবং উচ্চাভিলাষী জীবন-যাপনই ঘুষের লেনদেনের অন্যতম প্রধান কারণ। মানুষ মৃত্যুর কথা এবং আখিরাতকে ভুলে এসবে লিপ্ত হয়ে পড়ে। এজন্য আল-কুরআনে বারবার মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করিয়ে বলা হয়েছে, “প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” (সূরা আলে ইমরান: ১৮৫ )
তাছাড়া হাদীসে এসেছে,
«ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا فِي أَيْدِي النَّاسِ يُحِبُّكَ النَّاسُ»
“পার্থিব ভোগ-বিলাস পরিত্যাগ কর। তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর লোকের কাছে যা আছে তার লালসা পরিত্যাগ কর। তাহলে অন্যরা তোমাকে ভালবাসবেন।”[10]
তাই অর্থ উপার্জনে হালাল-হারামের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
ট. মানব মর্যাদার মাপকাঠি তাকওয়া:
মানুষ দ্রুত বিত্তের অধিকারী হওয়ার জন্য সাধারণত ঘুষ গ্রহণ করে থাকে। কিন্তু রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তশালীর চেয়ে বিত্তহীনের বেশী গুরুত্ব প্রদান করেছেন। ইসলামের দৃষ্টিতে মর্যাদার মাপকাঠি অর্থবিত্ত নয় বরং ইসলামের শিক্ষা হচ্ছে যে যতবেশী তাকওয়াসম্পন্ন বা আল্লাহভীরু, সে ততবেশী মর্যাদাবান। এ সম্পর্কে আল-কুরআনে বর্ণিত হয়েছে,
﴿إِنَّ أَكۡرَمَكُمۡ عِندَ ٱللَّهِ أَتۡقَىٰكُمۡۚ﴾ [الحجرات: ١٣]
নিশ্চয় তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট অধিক সম্মানিত যে অধিক আল্লাহর তাকওয়া অবলম্বনকারী।” ( সূরা আল-হুজুরাত:১৩)
বর্তমানে ঘুষ বাণিজ্য এ দেশকে ধ্বংস ও অধঃপতনের অতল গহ্বরে নিক্ষেপ করছে। অথচ সরকার নির্বিকার। আগামী দিনের সুস্থ-সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় এটি অবশ্যই পরিত্যজ্য। এটি যত আলোচিত হবে জনগণ এ বিষয়ে তত সচেতন হবে এবং তার সুফল ভোগে সমর্থ হবে। এ প্রবন্ধে উল্লেখিত পদক্ষেপসমূহ যদি সমাজে যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে সমাজ থেকে ঘুষ-দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। সরকারের উচিত দুর্নীতি দমন কমিশনকে কার্যকরী ও অর্থবহ করার মাধ্যমে ঘুষ-বাণিজ্য প্রতিরোধে এগিয়ে আসা।
[1] হাদীসটি ইবন মাজাহ সংকলন করেছেন, হাদীস নং ২৩১৩।
[2] আবু দাউদ, সুলাইমান ইবন আশআশ, আস-সুনান, ৩য় খন্ড (সিরিয়া, হিমস: দারুল হাদীস, তা.বি), পৃ. ৩৫৩, হাদীস নং-২৯৪৩।
[3] সুবুলুস সালাম, খ. ৪, পৃ. ১২৪।
[4] আহমদ ইবন হাম্বল, আল-মুসনাদ, ২য় খন্ড, প্রাগুক্ত, পৃ. ৩৮৭।
[5] কানযুল উম্মাল, খ. ৩।
[6] খ. ১, পৃ. ৭৬।
[7] ইমাম বুখারী, সহীহুল বুখারী, ২য় খন্ড, বাবুল জুম‘আ ফিল ক্বুরা ওয়াল মুদুন, পৃ. ৫, হাদীস নং- ৮৯৩।
[8] বুখারী, হাদীস নং ২৫৪৫।
[9] ইমাম বুখারী, সহীহুল বুখারী, ২য় খন্ড, বাবুল জুম‘আ ফিল ক্বুরা ওয়াল মুদুন, পৃ. ৫, হাদীস নং- ৮৯৩।
[10] ইবন মাজাহ, হাদীস নং ৪১০২।
_________________________________________________
লেখক: মো. আব্দুল কাদের
সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
সূত্র: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...