Monday, September 16, 2019

যে মহিলার জান্নাতের আশা করা ভুল!

▪️"এমন মহিলার জান্নাতের আশা করা ভুল...!!
.*
▪️"হযরত মুআয বিন জাবাল রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখনই কোন স্ত্রীলোক তার (মুমিন) স্বামীকে দুনিয়ায় কষ্ট দেয়, তখনই (বেহেশতের) ডাগরচোখা হূরদের মধ্যে যে তার স্ত্রী হবে, সে বলে, (হে অভাগিনী!) তুমি তাকে কষ্ট দিও না। আল্লাহ তোমাকে ধ্বংস করুন। তিনি তোমার কাছে মেহমান। অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন।”
➖সুনানুত তিরমিযী (১১৭৪), সুনানু ইবনু মাজা (২০১৪) ও মুসনাদু আহমদ (২২১৫৪) প্রভৃতি
.*
▪️"অর্থাৎ স্বামীর ওপর যেকোনো ধরনের জুলুম করা, স্বামীর অধিকার হরণের চেষ্টা করা ঘোরতর অন্যায় ও শরীয়ত বিরোধিতার শামিল।
.
.*
▪️"নিচের ভয়াবহ একটা হাদীছ দেখুনঃ
.*
▪️"হযরত আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “দুইজনের নামায আল্লাহর কাছে পৌঁছে না। মালিকের কাছে ফিরে না আসা পর্যন্ত পলাতক গোলামের। স্বামীর অনুগত না হওয়া পর্যন্ত অবাধ্য স্ত্রীর।”
➖ হাকিমের আল-মুস্তাদরক (৭৩৩০)
.*
.
▪️"আরেকটি হাদীছ দেখুন,
.*
▪️"হযরত আবু সাঈদ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “স্ত্রীর উপর স্বামীর অধিকার এত বড় যে যদি তার শরীরে কোন ক্ষতের সৃষ্টি হয় আর স্ত্রী যদি তা তার জিহবা দিয়ে পরিস্কার করে দেয়, তাহলেও সে স্বামীর অধিকার পরিপূর্ণ আদায় করতে পারবে না।”
➖ ছহীহু ইবনু হাব্বান (৪১৬৪), হাকিমের আল-মুস্তাদরক (২৭৬৭), সুনানুল বাইহাকী (কুবরা) ও সুনানুন নাসায়ী (কুবরা)
.
.*
▪️"স্বামীর প্রতি আনুগত্য কোন পর্যায়ের হওয়া উচিত ইবনে মাজাহতে বর্ণিত একটি হাদীস থেকেই বুঝা যায়। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার আদেশ দিতাম, তাহলে স্ত্রীদের বলতাম তাদের স্বামীদের সিজদা করতে। কেননা আল্লাহ তাআলা স্ত্রীদের কাছে স্বামীদের বিশেষ হক দিয়েছেন।
➖ গ্রন্থঃ মিশকাতুল মাসাবীহ (মিশকাত) হাদিস নম্বরঃ [3266], আবু দাউদ, হাদিস : ২১৪০, দারেমি, হাদিস : ১৪৬৩)।
.*
▪️"তাহলে সম্মানিত বোনেরা চিন্তা করে দেখুন মহান আল্লাহ তাআ'লার নিকট স্বামীর অধিকার কত বেশি....!!এরপরও বোনেরা কি করে স্বামীর উপর জুলুম করতে পারে....??? কিভাবে স্বামীর অবাধ্য হতে পারে....???
.*

Sunday, September 15, 2019

জীন যদি আগুনের তৈরী হয় তাহলে আমাদের দেহে তাপ লাগেনা কেন ও আমরা পুড়ে যাই না কেন?

জীন যদি আগুনের তৈরী হয় তাহলে আমাদের দেহে তাপ লাগেনা কেন?আমরা পুড়ে যাই না কেন?

এইরকম প্রশ্নের উত্তরে বলবো যে মানুষ তো মূলত মাটির তৈরি। আমাদের শরীরে পানি লাগলে কি আমরা কাদাঁয় পরিণত হই, আমরা কি গলে যাই ? আমাদের গায়ে মাটির সবগুলো উপাদান রয়েছে। তবুও আমরা ভিন্ন অবস্থায় আছি। মানুষ কোন বস্তুকে স্পশ করলে কাদাঁ লাগেনা যেমন ভাবে তেমনি ভাবে জিন আমাদের পাশে থাকলেও আমরা তাপ অনুভব করতে পারবোনা।?
হিরা ভাংলে কয়লা পাওয়া যায়..? -নাহ। কিন্তু হিরাতো কয়লা হতেই সৃষ্টি? মানুষের শরীরে মাটির উপদান আছে। এবং তা বৈজ্ঞানিকভাবে-ই প্রমানিত। তদ্রুপ জিনেরা আগুনের উপদান হতে সৃষ্টি।
এইরকম বিজ্ঞানমনষ্করা বুঝতে পারেনা যে কোরানের ভাষায় জিনেরা ভিন্ন অবস্থায় আছে , এমন এক অবস্থা যেখান থেকে তারা আমাদেরকে পরিষ্কার দেখতে পারে কিন্তু আমরা তাদেরকে দেখতে পারিনা। বিজ্ঞানের ভাষায় একে ডাইমেনশন বলা হয়। ২ ডাইমেনশনের কোনো প্রাণী , তৃতীয় কিংবা চতুর্থ ডাইমেনশনের কারো উপস্থিতি অনুভব করতে পারে না।
এটা বিজ্ঞানসম্মত কথা আর জিনের বিষয়টি এর সাথে একদম মিলে যায়।
জ্বীনরা আমাদের দেখে কিন্তু আমরা দেখিনা - আল্লাহ বলেন, হে বনী-আদম শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে; যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমতাবস্থায় যে, তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছি-যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। সে এবং তার দলবল তোমাদেরকে দেখে, যেখান থেকে তোমরা তাদেরকে দেখ না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি, , যারা বিশ্বাস স্থাপন করে না। (সুরা আরাফঃ২৭)
আল্লাহ পৃথিবীসহ সব গ্রহ-নক্ষত্রকে শূণ্যের ‍উপর ভাসিয়ে রেখেছেন। আপনি কি কোন দালান শূণ্যের উপর বানাতে পারবেন !আপনি বলুন,সব গ্রহ-নক্ষত্র কিভাবে শূণ্যের উপর ভাসছে। আল্লাহ সব গ্রহ-নক্ষত্রকে শূণ্যের উপর ভাসিয়ে রাখার ক্ষমতা রাখেন। কাজেই আল্লাহ’র পক্ষে আগুনের ক্ষমতাকে নিয়ন্ত্রন করাটা কোন কঠিন বিষয় নয়।

জীন আগুন থেকে সৃষ্টি হলে তারা জাহান্নামে আগুন দ্বারা শাস্তি পাবে কিভাবে?

প্রথমেই বলবো যে, মাটির মানুষ যদি মাটির তৈরী ইটের আঘাতে আহত হয় তাহলে আগুনের তৈরী জীনকেও কেন আগুন দিয়েই শাস্তি দেওয়া সম্ভব নয়??
.
মহান আল্লহ বলেন,
আর যারা ন্যায় ও সত্য থেকে বিমুখ তারা হবে জাহান্নামের ইন্ধন৷ (সুরা জ্বিনঃ১৫)
.
কুরআনের ভাষ্য অনুসারে জিনেরা আগুন থেকে সৃষ্ট৷ তাই প্রশ্ন হতে হতে পারে যে, জাহান্নামের আগুন দ্বারা তাদের আবার কি কষ্ট হবে?
এর জবাব হলো, কুরআনের ভাষ্য অনুসারে মানুষ ও মাটি থেকে সৃষ্ট৷ তা সত্ত্বেও তাদের মাটির ঢিল ছুঁড়ে মারলে ব্যাথা পায় কেন?
প্রকৃত সত্য হলো মানুষের গোটা দেহ মাটির উপাদান দ্বারা তৈরী হলেও এসব উপাদান থেকে যখন একজন রক্ত-মাংসের জীবন্ত মানুষ অস্তিত্ব লাভ করে তখন সে এসব উপাদান থেকে সম্পূর্ণ ভিন্ন জিনিসে রূপান্তরিত হয় এবং একই উপাদান থেকে তৈরী অন্যান্য জিনিস তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়৷ ঠিক তেমনিভাবে গঠনাকৃতির দিক থেকে জিন যদিও আগুণের তৈরী৷ কিন্তু আগুণ থেকে তৈরী একটি জীবন্ত ও চেতনা সম্পন্ন সৃষ্টি যখন অস্তিত্ব লাভ করে তখন সে আগুনই তার জন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়৷ (অধিক ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমূল কোরআন, সূরা আর রহমান, টীকা ১৫)
.
সূরা আর রহমান
১৫) আর জিনদের সৃষ্টি করেছেন আগুণের শিখা থেকে ৷

১৫. মূল আয়াতে যে কথাটি ব্যবহৃত হয়েছে৷ ( ) অর্থ এক বিশেষ ধরনের আগুন৷ কাঠ বা কয়লা জ্বালালো যে আগুন সৃষ্টি এটা সে আগুন নয়৷ আর ( ) অর্থ ধোঁয়াবিহীন শিখা৷ এ কথার অর্থ হচ্ছে প্রথম মানুষকে যেভাবে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তারপর সৃষ্টির বিভিন্ন স্তর অতিক্রম করার সময় তার মাটির সত্তা অস্থি-মাংসে তৈরী জীবন্ত মানুষের আকৃতি লাভ করেছে এবং পরবর্তী সময়ে শুক্রের সাহায্যে তার বংশধারা চালু আছে৷ অনুরূপ প্রথম জিনকে নিছক আগুনের শিখা থেকে সৃষ্টি করা হয়েছিল৷ এবং তার বংশধরদের থেকে পরবর্তী সময়ে জিনদের অধস্তন বংশধররা সৃষ্টি হয়ে চলেছে৷ মানব জাতির জন্য আদমের মর্যাদা যা, জিন জাতির জন্য সেই প্রথম জিনের মর্যাদাও তাই৷ জীবন্ত মানুষ হয়ে যাওয়ার পর হযরত আদম এবং তার বংশ থেকে জন্ম লাভকারী মানুষের দেহের সেই মাটির সাথে যেমন কোন মিল থাকলো না যে মাটি দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছিল৷ যদিও এখানো আমাদের দেহে পুরোটাই মাটির অংশ দ্বারাই গঠিত৷ কিন্তু মাটির ঐ সব অংশ রক্ত-মাংসের রূপান্তরিত হয়েছে এবং প্রাণ সঞ্চরিত হওয়ার পর তা শুধু মাটির দেহ না থেকে সম্পূর্ণ ভিন্ন জিনিসে রূপান্তরিত হয়েছে৷ জিনদের ব্যাপারটিও তাই৷ তাদের সত্তাও মূলত আগুনের সত্তা৷ কিন্তু আমরা যেমন মাটির স্তুপ নই, অনূরূপ তারাও শুধু অগ্নি শিখা নয়৷

এ থেকে দ্বিতীয় যে বিষয়টি জানা যায় তা হচ্ছে, জিনরা মানুষ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র সৃষ্টিই শুধু নয়, বরং তাদের সৃষ্টি উপাদানই মানুষ, জীবজন্তু, উদ্ভিদরাজি এবং চেতনা পদার্থসমূহ থেকে সম্পূর্ণ ভিন্ন৷ যারা জিনদেরকে মানুষেরই একটি শ্রেনী বলে মনে করে এ আয়াত স্পষ্ট ভাষায় তাদের ভ্রান্তি প্রমাণ করছে৷ তারা এর ব্যাখ্যা করে বলেন, মাটি থেকে মানুষকে এবং আগুন থেকে জিনকে সৃষ্টি করার অর্থ প্রকৃত পক্ষে দুই শ্রেনীর মানুষের মেজাজের পার্থক্য বর্ণনা করা ৷ এক প্রকারের মানুষ নম্র মেজাজের হয়ে থাকেন৷ সত্যিকার অর্থে তারাই মানুষ৷ আরেক প্রকারের মানুষের মেজাজ হয় অগ্নিষ্ফুলিঙ্গের মত গরম৷ তাদের মানুষ না বলে শয়তান বলাটাই অধিক যুক্তিযুক্ত৷ তবে এ ধরনের ব্যাখ্যা প্রকৃতপক্ষে কুরআনের তাফসীর নয়, কুরআনের বিকৃত সাধন করা৷ উপরে ১৪ নম্বর টীকায় আমরা দেখিয়েছি যে, কুরআন নিজেই মাটি দ্বারা মানুষের সৃষ্টির অর্থ কতটা স্পষ্ট ও বিস্তারিতভাবে তুলে ধরে৷ বিস্তারিত এসব বিবরণ পড়ার পর কোন বিবেকবান ব্যক্তি কি এর এ অর্থ গ্রহণ করতে পারে যে, এসব কথার উদ্দেশ্য শুধু উত্তম মানুষের নম্র মেজাজ হওয়ার প্রশংসা করা? তার পরেও সুস্থ বিবেক সম্পন্ন মানুষের মগজে একথা কি করে আসতে পারে যে, মানুষকে পঁচা আঠাল মাটির শুকনো ঢিলা থেকে সৃষ্টি করা এবং জিনদেরকে নিরেট অগ্নি শিখা থেকে সৃষ্টি করার অর্থ একই মানব জাতির দুটি ভিন্ন ভিন্ন মেজাজের ব্যক্তিদের বা গোষ্ঠীর স্বতন্ত্র নৈতিক গুণাবলীর পার্থ্যক্য বর্ণনা করা?এ আয়াত থেকে দুটি দু'টি বিষয় জানা যায়ঃ এক, জিনেরা, নিছক আত্মিক সত্তা নয়, বরং তাদেরও এক ধরনের জড় দেহ আছে৷ তবে তা যেহেতু নিরেট আগুনের উপাদানে গঠিত তাই তারা মাটির উপাদানে গঠিত মানুষের দৃষ্টিতে ধরা পড়ে না৷ নীচে বর্ণিত এ আয়াতটি এ বিষয়ের প্রতিই ইংগিত করেঃ "শয়তান ও তার দলবল এমন অবস্থান থেকে তোমাদের দেখছে যেখানে তোমরা তাদের দেখতে পাও না" ( আল আ'রাফ-২৭) ৷ অনুরূপভাবে জিনদের দ্রুত গতিসম্পন্ন হওয়া, অতি সহজেই বিভিন্ন আকার-আকৃতি গ্রহণ করা এবং যেখানে মাটির উপাদানে গঠিত বস্তুসমূহ প্রবেশ করতে পারে না, কিংবা প্রবেশ করলেও তা অনুভূত হয় বা দৃষ্টি গোচর হয়, সেখানে তাদের প্রবেশ অনুভূত বা দৃষ্টিগোচর না হওয়া -এসবই এ কারণে সম্ভব ও বোধগম্য যে, প্রকৃতই তারা আগুনের সৃষ্টি৷
.
জ্ঞাতব্য, আল্লাহ্‌র দেওয়া শাস্তিতে অসম্ভব কিছু নেই। মহান আল্লাহ জীনদের কথা উদ্ধৃত করে বলেছেন, ‘অপরপক্ষে সিমালঙ্ঘনকারীরা তো জাহান্নামেরই ইন্ধন।’(জীনঃ ১৫) আর বিদিত যে, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ সত্তর গুণ বেশি। অবশ্য এমনও হতে পারে যে, তাদেরকে আযাব দেওয়ার জন্য পৃথক আগুন প্রস্তুত আছে। যেহেতু পরকালের বিষয়াবলী ইহকালের বিষয়াবলী থেকে সম্পূর্ণ ভিন্ন। ৬৮ মানুষ মাটি থেকে তৈরি হওয়া সত্ত্বেও যদি মাটির (ঢেলা ইত্যাদির) আঘাতে কষ্ট পায়, তাহলে জীন আগুন থেকে তৈরি হওয়া সত্বেও তাদের আগুন দ্বারা কষ্ট পাওয়া কোন বিচিত্র কথা নয়। আশাকরি বুঝতে পেরেছেন।


ফেজবুক পোস্ট লিংকঃ https://www.facebook.com/kmarifin98/posts/526322538121596?__tn__=K-R




Saturday, September 14, 2019

আদিম যুগের মানুষরা কাপড় পড়তো না, আগুন জালাতে জানতো না, কথাও বলতে জানতো না, তারা ছিল অসভ্য ও বর্বর এটা কি ঠিক?

প্রশ্ন: আদিম যুগের মানুষরা কাপড় পড়তো না, আগুন জালাতে জানতো না, কথাও বলতে জানতো না, তারা ছিল অসভ্য ও বর্বর। কেন তারা এমন ছিল? আসলে এ কথাগুলো কি সঠিক?
——————–
উত্তর:
“আদিম যুগের মানুষ আগুন জ্বালাতে জানতো ন, কথা বলতে জানতো না, কাপড় পড়তো না, তারা ছিলো অসভ্য ও বর্বর…।” এগুলো ঐ সকল নাস্তিক ও ডারউইনবাদীদের কথা যারা মনে করে যে, মানুষ বানর থেকে এসেছে! যারা নবী-রাসূলকে বিশ্বাস করে না। আসমানি গ্রন্থকে বিশ্বাস করে না।
প্রকৃতপক্ষে এ সবকথা তাদের কাল্পনিক মিথ্যাচার ছাড়া কিছু নয়। বরং সঠিক কথা হল, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার বুকে প্রেরণ করার পর তাদেরকে কোন পথ নির্দেশক ছাড়াই এমনি এমনি ছেড়ে দেন নি। বরং তিনি তাদের পরিচালনা, পথ নির্দেশ এবং শিক্ষা-দীক্ষার জন্য যুগে যুগে নবী-রাসূলদেরকে পাঠিয়েছে। আর নবী-রাসলূগণ আল্লাহর পক্ষ থেকে শিক্ষাপ্রাপ্ত। তারা ছিলেন সুসভ্য ও মানব জাতির শ্রেষ্ঠ শিক্ষক এতে কোন সন্দেহ নাই।
আদম আলাইহি সালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। তিনি মানব জাতির পিতা। তিনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান-গরিমা ও সভ্যতা শিখেই দুনিয়ায় আগমন করেছেন।
✪ আদম ‌আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন:
“আর আল্লাহ তা’আলা শিখলেন আদমকে সমস্ত বস্তু-সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু-সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্য হয়ে থাক। তারা বলল, তুমি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ (সেগুলো ব্যতীত) নিশ্চয় তুমিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, প্রজ্ঞাবান। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম..।” (সূরা বাক্বারা: ৩১, ৩২, ও ৩৩)
✪ কুরআনে আদমের দু ছেলে হাবিল-কাবিলের ঘটনার তাফসীরে আগুনের উল্লেখ পাওয়া যায়।
এ বিষয়ে সূরা মায়েদাহ এর ২৮ নং আয়াতের তাফসীর পড়ুন।
✪ কুরআন বিভিন্ন স্থানে আগুনের ব্যবহার আলোচিত হয়েছে। যেমন দেখুন, সূরা ত্বহা এর ১০, সূরা নামল এর ৭, সূরা ক্বাসাস এর ২৯ নং আয়াত।
আরও দেখুন ইবরাহীম আলাইহিস সালাম কর্তৃক মেহমানদেরকে গরুর বাছুর ভুনা করে আপ্যায়নের ঘটনা-সূরা হুদ এর ৬৯ নং আয়াত।
✪ ‘আদিম যুগের মানুষরা কথা বলতে জানতো না’-এমন হাস্যকর ও উদ্ভট কথা আর কী হতে পারে?
আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষকে ভাষাজ্ঞান দান করেছেন। দেখুন, সুরা আর রহমান এর ২ ও ৩ নং আয়াত।
✪ জান্নাতে থাকা অবস্থায় লজ্জাস্থান ঢেকে রাখার বিষয়টি কুরআনে আদম ও হাওয়ার ঘটনায় উল্লেখিত আছে। দেখুন সূরা আরাফ এর ২৩ নং ও সূরা ত্বাহা এর ১২১ নং আয়াত।
তবে হয়ত আমাদের মত কাপড় ছিলো না; ছিলো অন্য কিছু যা দ্বারা নিজেদের লজ্জা নিবারণ করতো।
এই সভ্যতা ও শালীনতা তখন থেকেই বিদ্যমান। বরং উলঙ্গ চলাফেরা ও লজ্জাহীনতা আধুনিক যুগের অসভ্যতা।
মোটকথা, প্রত্যেক যুগেই মানুষ তৎকালীন সভ্যতা অনুযায়ী বিশ্বে রাজত্ব করেছে এবং বিশ্বকে পরিচালিত করেছে। তবে যুগের বিবর্তনে সভ্যতা, জ্ঞান-বিজ্ঞান চর্চা, নব নব আবিষ্কার ও টেকনোলোজি দ্বারা বিশ্ব সমৃদ্ধ হয়েছে। বিকশিত হয়েছে মানব সভ্যতা। পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত এর ব্যাপ্তি বৃদ্ধি পেতেই থাকবে আশা করা যায়। আল্লাহ ভালো জানেন।
সুতরাং ডারউইন পন্থী ও আল্লাহর দুশমন নাস্তিকদের কাল্পনিক মিথ্যাচারে বিশ্বাস করা থেকে আমাদেরকে বাঁচতে হবে; বাঁচাতে হবে আমাদের সন্তানদেরকে। আল্লাহ হেফাজত করুন। আমীন।
_______
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দওয়াহ সেন্টার, ksa

বিদআত সম্পর্কিত হাদিস

বিদআত সম্পর্কিত হাদিসঃ

১। বিদআত কারির ''আল্লাহ তাওবা আল্লাহ কবুল করে না।
যতক্ষণ না বিদআত বর্জন করে। (সহিহ তারগিব হাদিস:৫৪)

২। রাসূল সাঃ বলেন আল্লাহ সেই ব্যক্তি কে অভিশাপ করুন। যে ব্যক্তি বিদআতিকে আশ্রয় দেয়। (মুসলিম হাদিস: ৫২৪১)

৩। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো (দ্বীনের মধ্যে নতুন আমল) এই সকল আমলেই বিদআত । এবং সকল বিদআত এই ভ্রষ্টতা এবং সকল ভ্রষ্টতার পরিমান জাহান্নাম। (সহিহ মুসলিম হাদিস: ২০৪২,১৫৩৬ ও আবু দাউদ হাদিস: ৩৯৯১)

৩। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা বিদআত কারির কোন ইবাদত (ফরজ, সুন্নাত ও নফল) কবুল করবেন না। (বুখারী হাদীস: ৬৭৫৫)



৪। বিদআত কারিরা হাউযে কাউছারের পানি পান করতে পারবে না। (মিশকাত হাদিস: ৫৫৭১)

Wednesday, September 11, 2019

হিন্দু ধর্মে কালীপুজার পাঠা বলীর ইতিহাস!

হিন্দু_ধর্মের_কালীপুজার_পাঠা_বলীর_ইতিহাস 
.
কালী দেবীর কাপড় লাগেনা সে সব সময় উলঙ্গই থাকে, তাই কালী দিনে বের হয় না রাতের বেলাতে বের হতে তার ভালো লাগে।। তো কালী একদিন রাতের বেলায় বনের মধ্যে ঘুরতে ছিলো, ঘুরতে ঘুরতে দেখলো সকাল হয়ে যাচ্ছে, কালী এখন কি করবে উলঙ্গ অবস্তায় মানুষে যদি দেখে ফেলে তবে তো কালী লজ্জা পাবে।
কালী চিন্তা করলো এখন কি করা যায়?
আমাকে তো সবাই দেখে ফেলবে হঠাৎ কালী দেখতে পেলো এক যুবক ছাগলের পাল নিয়ে যাচ্ছে, কালী তখন ছাগীর রূপ ধারন করে সেই ছাগলের পালের মধ্যে প্রবেশ করলো।
সেই ছাগলের পালের মধ্যে এক পাঠা নতুন একটা ছাগী দেখে উত্তেজিত হয়ে ছাগী রূপী কালীর সাথেই সঙ্গম করে ফেললো।
এবার ছাগী রূপী কালী ভীষন ক্ষেপে গেলো, যে এতো বড় সাহস আমি হলাম একজন দেবী আর আমার সাথে এই আকাম কুকাম করলো পাঠা? সুতরাং এই পাঠাকে প্রতিদিন আমার (কালীর) সামনে বলী দিতে হবে।
এভাবে কালীপূজায় পাঠা বলীর নিয়ম হয়েছে।।
সূত্রঃ- [কালিকাপু রান:আধ্যায় -১৩: পাঠাবলী খন্ড:ভুবনময় চট্টোপাধ্যায় : ৪র্থ সংকলন ]

Monday, September 9, 2019

৪/৫ কালিমা মুখস্ত না থাকলে মুসলিম থাকা যাবেনা এটা কি ঠিক?

পাঁচ কালিমা মুখস্থ না থাকলে মুসলিম থাকা যাবে না!!

▬▬▬ ◈◉◈▬▬▬

প্রশ্ন: দেশের মানুষের কথা হল, পাঁচ কালিমা মুখস্থ রাখতেই হবে এবং প্রতিদিন পরতে হবে। অন্যথায় ঈমানের জোর কমে যাবে বা মুসলমান থাকা যাবে না! আমরা কমবেশি সবাই এই পাঁচ কালিমা মুখস্থ করেছি। কিন্তু আসলে কি কালিমা ৫টি? এ বিষয় টি জানালে উপকৃত হবো ইনশাল্লাহ।

উত্তর:
আখিরাতে মানুষের মুক্তি ও সাফল্যের জন্য কালিমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই) এই একটি কালিমার স্বীকৃতি প্রদান এবং তদনুযায়ী আমল করাই যথেষ্ট।

▲ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
« أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِى يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، خَالِصًا مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ »
”কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে সেই ব্যক্তি সৌভাগ্য মণ্ডিত হবে, যে আন্তরিকভাবে বলবে: `লা ইলাহা ইল্লাল্লাহ' তথা আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই।"(সহীহ বুখারী, অনুচ্ছেদ,হাদিসের প্রতি আগ্রহ,হাদিস নং ৯৯,শামেলা)
▲আবদুল্লাহ বিন ওমার রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: এই সাক্ষ্য দেয়া যে,আল্লাহ ছাড়া সত্য কোন মা’বূদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল...।
▲রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন:
«مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَكَفَرَ بِمَا يُعْبَدُ مَنْ دُونِ اللهِ، حَرُمَ مَالُهُ، وَدَمُهُ، وَحِسَابُهُ عَلَى اللهِ»
“যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই’ এ কথার স্বীকৃতি দান করল এবং আল্লাহ ছাড়া অন্য সব উপাস্যকে অস্বীকার করল, তার ধন-সম্পদ ও জীবন নিরাপদ হল এবং তার কৃতকর্মের হিসাব আল্লাহর উপর বর্তাল। [সহীহ মুসলিম:২৩]
এছাড়াও অসংখ্য হাদিস রয়েছে যেগুলো থেকে প্রতীয়মান হয় যে, কালিমায় তাইয়েবার মধ্যেই মানবতার সার্বিক মুক্তি ও কল্যাণ সন্নিহিত রয়েছে।
উল্লেখ্য যে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় মাবুদ হিসেবে স্বীকৃতি ও স্বাক্ষ্য দিবে তার জন্য আবশ্যক হল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয়া ব্যতিরেকে মুসলিম হওয়া যাবে না বা আখিরাতে মুক্তি পাওয়া যাবে না।
যেমন হাদিসে বর্ণিত হয়েছে:
نْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لاَ يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الأُمَّةِ يَهُودِيٌّ وَلاَ نَصْرَانِيٌّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلاَّ كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ ‏"‏
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সে সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের প্রাণ, ইহুদি হোক আর খৃষ্টান হোক, যে ব্যাক্তই আমার এ আহবান শুনেছে, অথচ আমার রিসালাতের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, অবশ্যই সে জাহান্নামী হবে। [ সহীহ মুসলিম - ২৮৩ ] এ মর্মে বহু হাদিস বিদ্যমান।
♻ আমাদের সমাজে প্রচলিত পাঁচ কালিমা কি সঠিক?
আমাদের সমাজে প্রচলিত কালিমাগুলো হল, ১. কালিমায়ে তাইয়েবা, ২. কালিমায়ে শাহাদাত, ৩. কালিমায়ে তাওহীদ, ৪. কালিমায়ে তামজীদ, ৫. কালিমায়ে রদ্দে কুফর।
উক্ত কালিমাগুলোর মর্মার্থ সামগ্রিকভাবে সঠিক। কিন্তু হুবহু শব্দে সবগুলো বাক্য হাদিসে পাওয়া যায় না। বিশ্লেষণ করলে দেখা যায়, এ সব কালিমার মধ্যে মূলত: তাইয়েবার ব্যাখ্যা প্রস্ফুটিত হয়েছে। সুতরাং সেগুলোও পাঠ করায় দোষ নেই। কিন্তু ওগুলো না পড়লে বা মুখস্থ না করলে মুসলিম থাকা যাবে না-এ কথা ঠিক নয়।(আল্লাহু আলাম)
▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর প্রদানে:
Abdullahil Hadi
গ্রাজুয়েশন, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় (আল হাদিস এন্ড ইসলামী স্টাডিজ)
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, KSA

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...