Thursday, April 29, 2021

কোন সাহসী বীর আছে কি নিম্ন প্রশ্ন গুলোর উত্তর দেয়ার!!

 কোন সাহসী বীর আছে কি নিম্ন প্রশ্ন গুলোর উত্তর দেয়ার!!

:

২০০ বছর আগে সৌদির/অন্য কোন দেশের (আন্তর্জাতিক) চাঁদ দেখার সংবাদে বাংলাদেশে ঈদ-ছিয়াম পালন যেমন অসম্ভব ছিলো, ঠিক তেমনি পঞ্চগড়ের চাঁদ দেখার সংবাদে ঢাকায় ঈদ-ছিয়াম অসম্ভব ছিলো। 

:

২০০ বছর পর যদি প্রযুক্তির ব্যবহার-এ পঞ্চগড়ের চাঁদ দেখার সংবাদে ঢাকায় ঈদ-ছিয়াম সম্ভব হয়, তবে প্রযুক্তির ব্যবহার-এ সৌদির/অন্য দেশের (আন্তর্জাতিক) চাঁদ দেখার সংবাদে বাংলাদেশে ঈদ-সিয়াম সম্ভব নয় কেনো? 

:

চাঁদ দেখার সংবাদ গ্রহনে যখন আপনি নিজেই প্রযুক্তির দারস্ত হচ্ছেন, তখন কেন আমাদের (প্রযুক্তির) দারস্ত হওয়া নিয়ে আপনার প্রশ্ন তোলা?

:

জানতে চাই  চাঁদ দেখার সংবাদ গ্রহণে দূরত্বের পরিমাপ বা সীমানা কতটুকু? 

:

যদি আনাস বিন মালিক(রঃ) থেকে বর্নিত হাদিসের প্রতি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই রছুল(ছঃ) উক্ত কাফেলার প্রতি এই প্রশ্ন রাখেননি যে, তারা কতদূর থেকে এসেছে। 

তবে আমরা কেন দূরত্বের পরিমাপ বা সীমানার প্রশ্ন তুলে হাদিসের হুকুমকে সংর্কীন করছি? 

:

আর যদি অনুমান ভিত্তিক দূরত্বের এক পরিমাপ নির্ধারন করা হয়ও তাহলে কি উক্ত সীমানার বাহিরের মানুষগুলো ভিন্ন দিনে ঈদ-সিয়াম পালন করবে যদিও তারা একই শহর বা দেশের বাসিন্দা হয়? 

:

যদি একদিকে দূরত্বের এক পরিমাপ নির্ধারন করি  আর অন্যদিকে প্রযুক্তির ব্যবহার না করি, তবে পঞ্চগড়ের চাঁদ দেখায় পুরো বাংলাদেশে একই দিনে ঈদ-ছিয়াম কি করে সম্ভব? 

:

প্রযুক্তির ব্যবহার-এ কাটাতারের ভিতরের সংবাদ  গ্রহনীয় হবে কিন্তু কাটাতারের বাহিরের সংবাদ গ্রহনীয় হবেনা তার দলীল কি?

:

এই কাটা তার তো স্থায়ী নয় সময়ের সাথে সাথে এর পরিধি বৃদ্ধি বা হ্রাস হয়। এই পরিবর্তনশীল মনুষ্য সৃষ্ট সীমানা কি করে আল্লহর ফরজ বিধানের পরিবর্তন করে??

২০১৯ সালে মালিতে সৌদির আগে ঈদ হইছে তাহলে আপনারা কেন ঐদিন ঈদ করেননি?

 ♦️ঈদ করা আর চাঁদ দেখা এক জিনিস নয়। পৃথিবীর তাবৎ জোতির্বিজ্ঞানীদের কাছে,

২০১৯ সালের ০২ ই জুন রবিবার সন্ধ্যায় চাঁদ দেখার সংবাদ অগ্রহণযোগ্য।

পৃথিবীর আকাশের প্রথম চাঁদ দেখার নির্ভরযোগ্য ও শরীয়াতসম্মত সংবাদ অনুযায়ী ঈদুল ফিতর মঙ্গলবার

 এই লিংকে দেখুন

https://www.moonsighting.com/1440shw.html

:

তাছাড়া সারা পৃথিবীতে ২০১৯ সালে মালিই একমাত্র দেশ ছিলো যে একদিন আগে ছিয়াম শুরু করেছিলো আর একদিন আগে ঈদও পালন করেছিলো। আর কোন দেশ তাদের সাথে ছিয়াম / ঈদ কোনটাই পালন করে নাই।

প্রমানঃ https://www.khaleejtimes.com/ramadan-2019/only-one-country-began-ramadan-on-may-5


২০১৯ সালের ২ জুন মালিতে সূর্যাস্তের সময় ছিলো সন্ধ্যা ৬ঃ৪২ মিনিটে। 

দেখুন নিম্ন ছবিতে, প্রয়োজনে নেটে সার্চ দিয়ে যাচাই করবেন। 

:

২০১৯ সালের ২ জুন মালিতে চাঁদ উদয়ের সময় ছিলো বিকাল ৫ঃ৩৯ মিনিটে এবং চাঁদ অস্ত গেছে বিকাল ৫ঃ৫৮ মিনিটে। (দেখুন নিম্ন ছবিতে)


অতএব, দেখা যাচ্ছে যে, চাঁদ 

অস্ত যাওয়ার আরও ৪৪ মিনিট পরে সূর্য অস্ত গেছে মালিতে ২ জুনে। অর্থাৎ কাশ্মনকালেও ২ তারিখ মালিতে চাঁদ দেখা সম্ভব নয়। এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও ভূল তথ্য। 

হয় তারা মিথ্যা বলেছে অথবা ভূল দেখছে অথবা চাদের মতো দেখতে অন্য গ্রহ দেখছে যেমন শুক্র গ্রহ। শুক্রগ্রহ অনেকটা চাদের মতো দেখা যায় যখন পৃথিবীর কাছের কক্ষপথে চলে আসে। 


এসব অসংগতিপূর্ণ কারনের জন্য OIC মালির সংবাদকে সন্দেহজনক হিসেবে ধরে নিয়েছে। আর সন্দেহজনক খবর দ্বারা ঈদ ছিয়াম নির্ধারণ করা যায় না। তাই OIC এই সংবাদ প্রত্যাখ্যান করেছিলো।


সুতরাং মালির চাঁদ দেখার সংবাদ বিজ্ঞানসম্মত নয় অর্থাৎ নির্ভরযোগ্য নয়। এরপরেও যারা ত্যানা পেচানোর জন্য বারবার একই কথা বলেন তাদেরকে বলছি আপনি কি কসম করে ও লিআন করে বলতে পারবেন ২০১৯ সালের ২ জুন রবিবার দিনগত সন্ধ্যায় মালি যা দেখার দাবি করেছিল তা আসলেই চাঁদ ছিল? 

যদি না পারেন তবে বলি, শরীয়তসম্মত ও নির্ভরযোগ্য চাঁদ দেখার সংবাদ ছাড়া ঈদ পালন করা যায়না।

Wednesday, April 28, 2021

সৌদি আরব ২৯ শাবান নিজ দেশে চাঁদ না দেখে কীসের ভিত্তিতে সিয়াম পালন শুরু করেছে এ বছর ২০২১ ?

 বাংলা সালাফি আলেম ও অনুসারীদের কাছে জানতে চাই, 

সৌদি আরব ২৯ শাবান নিজ দেশে চাঁদ দেখেনি এবং শাবান ৩০ পূর্ণ করেনি তাহলে কীসের ভিত্তিতে সিয়াম পালন শুরু করেছে এ বছর ২০২১ ⁉️

সৌদি আরব শাবান মাস শুরু করেছিল ১৫ মার্চ সোমবার থেকে। দেখুন https://arynews.tv/en/monday-shaban-moon-saudi-arabia/ 

সৌদি আরব ১২ এপ্রিল সোমবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখতে পাইনি, দেখুন https://www.moonsighting.com/1442rmd.html



Tuesday, April 27, 2021

২০২১ সাল ১৪৪২ হিজরির রমাদ্বন শুরুর বৈশ্বিক পরিসংখ্যান

 1️⃣ পৃথিবীর মোট রাষ্ট্র- ২২৮ টি 

2️⃣ পৃথিবীর স্বাধীন রাষ্ট্র- ১৯৫ টি 

3️⃣ পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র- ৬৫ টি 

4️⃣ OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭ টি 

:

OIC ভুক্ত দেশগুলোর মধ্যে ৫৪ টি মুসলিম রাষ্ট্র একই তারিখ (১৩ এপ্রিল) ও বারে (মঙ্গলবার) ছিয়াম পালন শুরু করেছে আলহামদুলিল্লাহ। 

:

আর বাকি ৩ টি দেশ (বাংলাদেশ, পাকিস্তান, ওমান) এর মধ্যেও বিরাট জনগোষ্ঠী ১৩ এপ্রিল ছিয়াম শুরু করেছে তবে এই ৩ দেশের অধিকাংশ জনগোষ্ঠী ১৪ এপ্রিল ছিয়াম পালন শুরু করেছে।

এদের সূত্রঃ সৌদি+১ 

:

শতকরা হারে প্রায় ৯৫% মুসলিম রাস্ট্র একই দিনে বারে তারিখে ছিয়াম শুরু করেছে।

:

উল্লেখ্য আপনি জেনে আশ্চর্য হবেন যে, 

স্রোতের বিপরীতে চলা উক্ত ৩ টি দেশের ভৌগোলিক অবস্থান একেবারে পশ্চিমেও নয় আবার পূর্বেও নয়।

 অথচ ভৌগোলিক অবস্থানের একেবারে পূর্বে ও পশ্চিমে অবস্থিত দেশও একই দিনে বারে তারিখে ছিয়াম শুরু করেছে!!

মাঝখান থেকে এরা আল্লহর জমিনকে নিজেদের ইচ্ছামত ভাগ করে বিধান তৈরী করে নিয়েছে!

:

হে আল্লহ সবাইকে সঠিক বুঝার ও আমল করার তৌফিক দান করুন।


*********************************************************************** 


These countries has #started_Ramadan on #April_13, 2021:

Afghanistan (Follow Saudi)

Albania (Follow Saudi)

Angola (follow Turkey)

Armenia (Follow Saudi)

Australia (Lebanese & Turkish communities follow Saudi)

Austria (Follow Saudi)

Azerbaijan (Follow Saudi)

Bahrian (Follow Saudi)

Bangladesh (Follow annoncement from any Muslim country)

Belgium (Follow Saudi)

Bolivia (Follow Saudi)

Bosnia and Hercegovina (Follow Turkey)

Bulgaria (Follow Saudi)

Burkina Faso (Follow Saudi)

Cameroon (Official Announcement)

Canada (FCNA/ISNA - Fiqh Council of North America/Islamic Society of North America)

Chechnia (Follow Saudi)

China (Following MeccaCalendar.org)

Croatia (Follow Turkey)

Dagestan (Local Sighting)

Denmark (Follow Saudi)

Egypt - (Moon Born before sunset & moon sets at least 5 minutes after sunset)

Finland (Follow Saudi)

France (CFCM - French Council of Muslims) Altitude > 5°, elongation > 8°

Georgia (Follow Saudi)

Germany (ECFR - European Council for Fatwa and Research - Somewhere on the globe Altitude > 5°, elongation > 8°)

Hungary (Follow Saudi)

Iceland (Follow Saudi)

India - Hijri Committee of India

Indonesia (Official Announcement)

Iraq (Sunnis Follow Saudi)

Ireland (ECFR - European Council for Fatwa and Research - Somewhere on the globe Altitude > 5°, elongation > 8°)

Italy (Follow Saudi)

Japan (Follow Saudi)

Jordan (Follow Saudi)

Kazakhstan (Follow Saudi)

Kenya (Local Sighting)

south Korea

Kosovo (Follow Turkey)

Kuwait (Follow Saudi)

Kyrgizstan (Follow Saudi)

Lebanon (Follow Saudi)

Libya (Official Announcement)

Luxembourg (ECFR - European Council for Fatwa and Research - Somewhere on the globe Altitude > 5°, elongation > 8°)

Macedonia (Follow Turkey)

Maldives (Official Announcement)

Mauritania (Follow Saudi)

Montenegro (Follow Turkey)

Morocco (Local Sighting)

Netherlands (Follow Saudi)

Norway (Islamic Council of Norway - follow annoncement from any Muslim country

Norway (Some follow Saudi)

Palestine (Follow Saudi)

Philippines (Follow Saudi)

Poland (Calculation)

Qatar (Follow Saudi)

Romania (Follow Saudi)

Russia (Follow Saudi)

Saudi Arabia (Local Sighting - Official Announcement)

Serbia (Follow Turkey)

Singapore (Follow Saudi)

Slovania (Follow Turkey)

Spain (Union of Islamic Communities of Spain, Islamic Commission of Spain)

Sudan (Follow Saudi)

Sweden (Follow Saudi)

Switzerland (Follow Saudi)

Syria (Follow Saudi)

Taiwan (Follow Saudi)

Tajikistan (Follow Saudi)

Tatarstan (Follow Saudi)

Togo (Follow Saudi)

Tunisia (Criteria of age, or sunset-moonset lag)

Turkey (Elongation > 8° & Altitude > 5° anywhere) = Possibility of telescopic sighting

Turkmenistan (Follow Saudi)

U.A.E. (Follow Saudi)

UK (Follow Saudi)

USA (FCNA/ISNA - Fiqh Council of North America/Islamic Society of North America)

USA (Local Sighting)

Uzbekistan (Follow Saudi)

Yemen (Follow Saudi)

:

******************************

******************************

:

These countries has #started_Ramadan on #April_14, 2021

:

Australia (Indian and Pakistani community follow Local Sighting)

Bangladesh (Official Announcement)

Barbados (Local Sighting)

Chile (Local Sighting)

Colombia (Follow Chile sighting)

India (Local Sighting)

Kenya (Local Sighting)

Madagascer (Local Sighting)

Mauritius (Local Sighting)

Mayanmar (Local Sighting)

Montenegro (Follow Turkey)

Morocco (Local Sighting)

New Zealand (Local Sighting or follow Australia)

Nigeria (Local Sighting)

Oman (Local Sighting)

Pakistan (Local Sighting)

South Africa (Local Sighting)

Sri Lanka (Local Sighting)

Tanzania (Local Sighting)

UK [Coordinated by Major Islamic Centres and Mosques of London]

Zimbabwe (Local Sighting)

Ref: https://www.moonsighting.com/1442rmd.html

Monday, April 26, 2021

এদেশের মুসলিমদের চেয়ে বিধর্মিরাও চন্দ্র মাসের হিসাব ভালো জানেন

এদেশের মুসলিমরা অন্যধর্মের লোকের কাছ থেকেও শিক্ষা নিতে পারেন! 

আজকে চৈত্র পূর্ণিমা। এমনকি হিন্দুদের পঞ্জিকাতেও ১৪ই চন্দ্র তারিখ ছিলো। 

অথচ অন্ধ অনুসারীদের কাছে আজকে ১৩ চন্দ্র তারিখ মানে ১৩ রমাদ্বন ছিলো!! 

উল্লেখ্য, ১৩ চন্দ্র তারিখে কাশ্মীনকালেও পূর্ণ পূর্ণিমা সম্ভব নয়।

২৬ এপ্রিল ২০২১ রোজ সোমবার




Saturday, April 24, 2021

শায়খ জাফরি হাফিঃ একইদিনে ঈদ-ছিয়াম পালনকে যারা ফিতনা বলে তারাই ফিতনা করে

শায়খ জাফরি হাফিঃ 

উনি নিজে একই দিনে ঈদ ছিয়াম পালন না করলেও উনি এটাকে নাজায়েজ বা ফিতনা মনে করেন না! বরং যারা এটাকে ফিতনা বলে তারাই ফিতনা করে। 

তিনি সঠিক বিষয়টি বুঝতে পেরেছেন এজন্য যাঝাকাল্লহুখইরন। 


https://fb.watch/53stv8SGge/



Friday, April 23, 2021

মুফতি ইমাম হোসাইন হাফিঃ নিজে একইদিনে ঈদ-ছিয়াম পালন না করলেও তিনি সঠিক মনে করেন

মুফতি ইমাম হোসাইন হাফিঃ 

উনি নিজে একইদিনে ঈদ-ছিয়াম পালন‌ না করলেও অন্তত এটা ভালো মনে করেন এবং এটা যে, সঠিক তা পরিষ্কার করে বলার জন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন এবং তাকে সারা বিশ্বের সাথে মিল রেখে ছিয়াম ও ঈদ পালন করার তাওফীক দান করুন।




বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...